স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বসুন্ধরা-মোহামেডানের পর এবার আবাহনীর ওপরও ফিফার নিষেধাজ্ঞা

ঢাকা আবাহনী লিমিটেড। ছবি : সংগৃহীত
ঢাকা আবাহনী লিমিটেড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবলের বড় ক্লাবগুলোর ওপর একের পর এক পড়ছে ফিফার শাস্তির খড়গ। বসুন্ধরা কিংস ও মোহামেডানের পর এবার সেই তালিকায় যোগ হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। ঐতিহ্যবাহী এই ক্লাবটিরর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার এই সিদ্ধান্ত এসেছে এক বিদেশি ফুটবলারের বকেয়া পাওনা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে। জানা গেছে, আবাহনী গত বছর ৫ আগস্টের আগে তিনজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছিল। তবে রাজনৈতিক অস্থিরতা ও ক্লাব কার্যক্রমে ক্ষতির পর আবাহনী একতরফাভাবে তাদের চুক্তি বাতিল করে দেয়।

সে খেলোয়াড়দের একজন পরে ফিফায় অভিযোগ জানান— যার দাবি, তার পাওনা অর্থ ৬০ হাজার ডলারের বেশি। তদন্ত শেষে ফিফা জানায়, কোনো খেলোয়াড়ের চুক্তি বাতিল করতে হলে দুই পক্ষের সম্মতি প্রয়োজন। কিন্তু আবাহনী একতরফাভাবে চুক্তি বাতিল করায় সেটি ‘চুক্তি ভঙ্গের’ শামিল বলে রায় দিয়েছে সংস্থাটি।

ফলে আপাতত নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ক্লাবটির।

একসময়ের লিগজুড়ে আধিপত্য বিস্তারকারী আবাহনীর ওপর এই নিষেধাজ্ঞা ঘরোয়া ফুটবলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ফিফার নির্দেশ না মানলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X