স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৮৪ নম্বর সেঞ্চুরির দিনে কোহলির বিরল রেকর্ড

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ফর্ম বলে একটা শব্দ আছে, আর বিরাট কোহলি বলে একটা অধ্যায়। বয়স, বিরতি কিংবা সময়—কোনো কিছুকেই যে পাত্তা দিচ্ছেন না ভারতের এই ব্যাটিং মহাতারকা, চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে ফের সেটাই প্রমাণ করলেন। এক ম্যাচ আগেই সেঞ্চুরি করে ফিরেছিলেন ওয়ানডেতে, আর পরের ম্যাচেই যোগ করলেন আরেকটি শতক। রায়পুরের গ্যালারি তখন শুধু এক নামেই মুখর—কোহলি, কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। মাত্র ৯০ বলেই পৌঁছে যান তিন অঙ্কে, তুলে নেন ক্যারিয়ারের ৮৪তম আন্তর্জাতিক সেঞ্চুরি।

এর আগে রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের অসাধারণ ইনিংস খেলিয়ে ভারতকে ১৭ রানের জয় এনে দিয়েছিলেন কোহলি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই রায়পুরে আরও আগ্রাসী, আরও নিখুঁত এক শতক দেখালেন তিনি।

এই ইনিংসের মধ্য দিয়ে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫৩টিতে। টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮৪তম শতক—যা তাকে আবারও নিজের সময়ের ব্যাটিং মানদণ্ডে অনন্য করে তুলেছে।

মাইলফলকের মুহূর্তটিও ছিল কোহলিসুলভ। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের বলে দ্রুত একটি সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক পূর্ণ করতেই রায়পুরের স্টেডিয়াম কাঁপিয়ে ওঠে ‘কোহলি! কোহলি!’ ধ্বনিতে। ব্যাট তুলে গ্যালারির ভালোবাসার জবাব দিতে এক মুহূর্তও দেরি করেননি তিনি।

এই শতকের সঙ্গে আরেকটি ব্যতিক্রমী রেকর্ডে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে দু’টি বা তার বেশি ইনিংসে টানা সেঞ্চুরি করার ঘটনা তার ক্যারিয়ারে ঘটেছে ১১ বার—যা এই ফরম্যাটে নজিরবিহীন। এই তালিকায় তার ধারেকাছেও নেই অন্য কেউ; দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্স এমন কীর্তি গড়েছেন মাত্র ছয়বার।

রায়পুরের সন্ধ্যায় আরেকটি শতক যোগ করেও যেন থামতে রাজি নন কোহলি। ব্যাট যতক্ষণ কথা বলছে, ততক্ষণ রেকর্ডও ছুটে চলেছে তাঁর পেছনে—আর ক্রিকেটপ্রেমীরা দেখছেন আধুনিক যুগের এক ব্যাটিং কিংবদন্তির নতুন নতুন অধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X