স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা? যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ-ভারত ম্যাচের দৃশ্য। পুরোনো ছবি
বাংলাদেশ-ভারত ম্যাচের দৃশ্য। পুরোনো ছবি

আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সফর বাতিল বা স্থগিতের কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।

বছরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। সফরের সূচিও ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। তবে টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সফরটি বাতিল হতে পারে।

বিষয়টি নিয়ে শনিবার গণমাধ্যমকে ফারুক বলেন, ‘আমি একটা পত্রিকায় খবরটা দেখেছি। তবে ভারতের পক্ষ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। তারা সফর নিশ্চিত করেছে এবং সফরসূচিও তৈরি হয়ে গেছে। এখন পর্যন্ত এমন কিছু শুনিনি যে, সফরটি হচ্ছে না।’

তিনি আরও জানান, ভারতের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পর্যায়ে এ নিয়ে কথাও বলেছেন তিনি। ‘দুইবার আইসিসির বৈঠকে গিয়ে জয় শাহর সঙ্গে কথা বলেছি। প্রথমবার ও বিসিসিআই সেক্রেটারি ছিল, দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। দুবারই তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি সফরটি নিশ্চিত করার জন্য। এরপর নতুন সেক্রেটারি দেবজিত সাইকিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে। তিনিও সফর বিষয়ে ইতিবাচক ছিলেন,’ বলেন বিসিবি সভাপতি।

সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ভারতীয় দল ঢাকায় পা রাখার কথা। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ম্যাচগুলোর মধ্যে কিছু চট্টগ্রামেও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে দুই প্রতিবেশী দেশের এই বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারিত সময়েই মাঠে গড়ানোর কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X