স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির পর আগামী সপ্তাহেই মাঠে গড়াচ্ছে আইপিএল

আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই যেন ক্রিকেটভক্তদের মুখে হাসি ফিরেছে। এক সপ্তাহের মধ্যে আবার শুরু হতে যাচ্ছে কোটি টাকার টুর্নামেন্ট আইপিএল ২০২৫।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই টুর্নামেন্ট পুনরায় শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, যদিও হিমাচলের ধর্মশালায় আর কোনো ম্যাচ হবে না, বাকি শহরগুলোতে আগের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ চলবে।

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাত্র একদিন আগেই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। তবে আজ বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায়, ভারতীয় বোর্ড আর দেরি না করে দ্রুত আইপিএল ফেরানোর পথে হাঁটছে।

বিশ্বজুড়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে জড়িত বিদেশি খেলোয়াড়রা ইতিমধ্যে নিজ নিজ দেশে ফিরে গিয়েছিলেন। এখন তাদের আবার ভারতে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

যুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগে ছিলেন বিদেশি খেলোয়াড়রা। বিমানবন্দর বন্ধ হওয়ার গুজব, সীমান্ত উত্তেজনা—সব মিলিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে ভয় কাজ করছিল।

তবে ফ্র্যাঞ্চাইজিরা তাদেরকে আশ্বস্ত করেছে, এবং ভারত সরকারের ঘোষিত যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এক ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, ‘ওরা আতঙ্কিত ছিল, কিন্তু সেটা ছিল মূলত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায়। এখন পরিস্থিতি পরিষ্কার, সবাই প্রস্তুতি নিচ্ছে ফিরে আসার।’

যুদ্ধের আবহে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। এবার সেই ম্যাচ আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে বাকি ম্যাচগুলোর সূচি কেমন হবে, তা ঠিক করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সব ফ্র্যাঞ্চাইজিকে ইতোমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে কোনো ঝামেলা ছাড়াই আইপিএল আবার আগের রূপে ফিরতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১১

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১২

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১৩

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১৪

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৫

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৬

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৭

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৮

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৯

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

২০
X