স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো আইপিএল নিলামের তারিখ ও ভেন্যু

১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম আসরের নিলাম। ছবি : সংগৃহীত
১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম আসরের নিলাম। ছবি : সংগৃহীত

বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভারতের আইপিএল। ক্রিকেট খেলুড়ে দেশের সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন কবে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আইপিএলের আগামী আসরকে সামনে রেখে নিলামের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

টানা তৃতীয়বারের মতো আইপিএলের নিলাম বসতে যাচ্ছে ভারতের বাইরে। আবুধাবিতে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৬তম আসরের নিলাম। এর আগে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবের জেদ্দায় বসেছিল আইপিএলের নিলাম।

আগামী ১৫ নভেম্বর বিকেল ৩টার মধ্যে দলগুলোকে জানিয়ে দিতে হবে, ২০২৬ আসরের জন্য কোন খেলোয়াড়দের ধরে রাখবে তারা। চূড়ান্ত সেই তালিকা পাঠাতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তালিকা পাওয়ার পর দলগুলোর কাছে আবার ভারতীয় ক্রিকেট বোর্ড পাল্টা তালিকা পাঠাবে। সেখানে তাদের নাম থাকবে যারা নিলামে নামবেন। সেই তালিকা দেখে নিজেদের পরিকল্পনা ঠিক করে নেবে দলগুলো।

এখন পর্যন্ত কয়েকজন ক্রিকেটারের দলবদলের খবর পাওয়া গেছে। জানা গেছে, রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসন যাবেন চেন্নাই সুপার কিংসে। চেন্নাই থেকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেন রাজস্থানে যাবেন।

মুম্বাই ইতোমধ্যেই লখনৌ সুপার জায়ান্টস থেকে শার্দূল ঠাকুর ও গুজরাত টাইটান্স থেকে শারফেন রাদারফোর্ডকে কিনেছে। লখনৌ আবার মুম্বাই থেকে কিনেছে অর্জুন টেন্ডুলকারকে। ১৫ মার্চ থেকে ৩১ মের মধ্যে আগামী আইপিএল হওয়ার কথা। তার আগে দল গোছানোর লড়াইয়ে নামবে ১০ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১০

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১১

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১২

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৩

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৫

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৭

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৮

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

২০
X