সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে সমাপ্তির পথে এশিয়া কাপ ট্রফি সংকট

এশিয়া কাপ ট্রফির সঙ্গে ভারত-পাকিস্তান অধিনায়ক। পুরোনো ছবি
এশিয়া কাপ ট্রফির সঙ্গে ভারত-পাকিস্তান অধিনায়ক। পুরোনো ছবি

দীর্ঘদিনের কূটচাল, তিক্ততা আর রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে গলছে বরফ। এশিয়া কাপ ট্রফি ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই ও পিসিবি) মধ্যে যে জট তৈরি হয়েছিল, সেটি এখন প্রায় নিষ্পত্তির পথে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যস্থতায় দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে অবশেষে সরাসরি বৈঠক হয়েছে, যা দুই বোর্ডের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার ইঙ্গিত দিচ্ছে।

ক্রিকবাজের খবরে জানা গেছে, বিষয়টি উত্থাপন করেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় আলোচনাতেই এশিয়া কাপ ট্রফি ইস্যু উঠে আসে। পরে আইসিসির উদ্যোগে সাইকিয়া ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।

সাইকিয়া ক্রিকবাজকে বলেন, ‘আমি আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় বৈঠকেই ছিলাম, যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিও উপস্থিত ছিলেন। বিষয়টি মূল আলোচ্যসূচিতে না থাকলেও আইসিসির সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে আলাদা এক বৈঠকে আমরা বসেছিলাম। এটি ছিল আলোচনা পুনরায় শুরু করার একটি গঠনমূলক পদক্ষেপ।’

বৈঠক শেষে তিনি আরও জানান, ‘দুই পক্ষই বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে কথা বলেছে। এটা ভবিষ্যতের জন্য ভালো একটি দিক।’

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং সিইও সঞ্জোগ গুপ্ত এই সমঝোতা বৈঠক আয়োজন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে। সূত্রমতে, ইতোমধ্যে দুপক্ষই আশাবাদী যে এশিয়া কাপ ট্রফি ইস্যুটি শান্তিপূর্ণভাবেই মীমাংসা হবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে। কিন্তু ম্যাচ শেষে ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায় পেহেলগাম হামলার কারণ দেখিয়ে। এরপর পিসিবি প্রধান নকভির নির্দেশে ট্রফিটি রাখা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাই অফিসে।

তবে সাম্প্রতিক এই বৈঠকের পর ট্রফিটি অবশেষে ভারতীয় দলের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X