স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির মাস সেরা নির্বাচিত হয়ে মিরাজের ইতিহাস

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মিলেছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হওয়া মিরাজ তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এই স্বীকৃতি পেয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটের দুই কিংবদন্তি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

২৭ বছর বয়সী মিরাজ জিম্বাবুয়ে সিরিজজুড়ে ছিলেন অনবদ্য। দুই টেস্টে ১৫ উইকেট নিয়েছেন মাত্র ১১.৮৬ গড়ে, সঙ্গে ব্যাট হাতে করেছেন ১১৬ রান ৩৮.৬৬ গড়ে। বিশেষ করে দ্বিতীয় টেস্টে ব্যাট-বল দুই বিভাগে রেখেছেন অনন্য ছাপ।

সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৫/৫২ ও দ্বিতীয় ইনিংসে ৫/৫০—দুটি টানা পাঁচ উইকেট। যদিও বাংলাদেশ হেরেছিল তিন উইকেটে, মিরাজের লড়াই ছিল চোখে পড়ার মতো।

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের পর মিরাজ খেলেন ১০৪ রানের অনবদ্য ইনিংস। এরপর বল হাতে ফের ধরেন বাজিমাত—৫/৩২ নিয়ে বাংলাদেশকে এনে দেন ইনিংস ও ১০৬ রানের দাপুটে জয়।

সংবাদটি জানার পর উচ্ছ্বসিত মিরাজ বলেন, ‘আইসিসির মাসসেরা ক্রিকেটার হতে পারা আমার জন্য অসাধারণ এক সম্মান। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, আমার সতীর্থ, কোচ ও সমর্থকদের সঙ্গে এই অর্জন আমি ভাগ করে নিতে চাই। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়ার মতোই এটার মূল্যও আমার কাছে অনেক।’

তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি আমাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে এবং দেশের জন্য ধারাবাহিকভাবে অবদান রাখার লক্ষ্যে আরও কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।’

মিরাজের এই কৃতিত্বে আবারও আন্তর্জাতিক অঙ্গনে উঁচুতে উঠল বাংলাদেশের নাম, আর ক্রিকেটভক্তরা পেলেন গর্ব করার আরেকটি মুহূর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X