স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শারজাহের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও মাঠে নামছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি মাঠে গড়াচ্ছে আজ। লিটনের নেতৃত্বে নতুন পথচলার দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে রাত ৯টায় । ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানে জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ৷ দ্বিতীয় ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে সিরিজ। এই ম্যাচে অবশ্য বাংলাদেশ পাচ্ছে না মোস্তাফিজুর রহমানকে। আইপিএল খেলতে বর্তমানে ভারতে তিনি। মোস্তাফিজ ছাড়াও এই ম্যাচে দলে পরিবর্তন আরব তিনটি। ফিরেছেন সাবেক অধিনায়ক শান্ত, নাহিদ রানা, শরীফুল ইসলান ও রিশাদ হোসেন। মোস্তাফিজ ছাড়াও বাদ পড়েছেন তানভীর, শতক হাঁকানো ইমন, ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম।

আরব আমিরাত একাদশ-

মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আর্যাংশু শর্মা, আলিসান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মোহাম্মদ জোহাইর, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান ও সগীর খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X