স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

কোহলি-রোহিতকে নিয়ে অবশেষে মুখ খুললেন গম্ভীর

গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই নিয়ে জল্পনা-আলোচনা তুঙ্গে থাকলেও এতদিন নীরব ছিলেন গৌতম গম্ভীর। এবার ভারতের প্রধান কোচ হিসেবে তিনি জানিয়ে দিলেন—‘এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। কারোরই অধিকার নেই তা নির্ধারণ করার।’

ভারতের ইংল্যান্ড সফরের আগে CNN-News18-কে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘যখন আপনি খেলাটি শুরু করেন এবং কখন শেষ করবেন, সেটি একান্তই আপনার নিজের সিদ্ধান্ত। কোচ হোক বা নির্বাচক—এমনকি দেশের কেউই—এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অধিকার রাখে না। এটি একান্তই হৃদয় থেকে আসা একটি অনুভব।’

এই মাসের শুরুতেই দীর্ঘ টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানান রোহিত শর্মা ও বিরাট কোহলি। একজন টিম ইন্ডিয়ার ব্যাটিং স্তম্ভ, অন্যজন ক্যাপ্টেন হিসেবে এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন।

গম্ভীর স্বীকার করেন, ‘ওদের অভিজ্ঞতা মিস করব আমরা। কিন্তু ঠিক এই মুহূর্তটাই অন্যদের জন্য সুযোগ হয়ে উঠতে পারে নিজেকে প্রমাণ করার।’

গম্ভীর আরও মনে করিয়ে দেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত, যেখানে দলে ছিলেন না তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। অর্থাৎ, সিনিয়রদের অনুপস্থিতিতেও দল সফল হতে পারে, এমনটা প্রমাণ করেছে ভারত।

‘কারও না থাকা মানেই শেষ নয়। হয়তো সেই সুযোগটা কাজে লাগিয়ে কেউ অসাধারণ কিছু করে ফেলবে দেশের জন্য,’—যোগ করেন গম্ভীর।

২০ জুন লিডসে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে। এই সিরিজে টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। শনিবার বিসিসিআই নতুন অধিনায়ক ও পূর্ণ টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বলে খবর।

এ সময় গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকর সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন বলেও জানানো হয়েছে।

রোহিত-কোহলি যুগের অবসান, তবে ভারতের ক্রিকেট এগিয়ে চলার গল্প থেমে নেই। গম্ভীরের কথায় যেমন স্পষ্ট আত্মবিশ্বাস, তেমনই উঁকি দেয় ভবিষ্যতের সম্ভাবনার আলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X