স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অবসর নিয়ে সিদ্ধান্ত নেননি ধোনি

মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের জন্য আইপিএল ২০২৫ শেষ হয়েছে, তবে শেষ হয়নি মহেন্দ্র সিং ধোনির অধ্যায়। ৪৩ বছর বয়সী এই কিংবদন্তী ক্রিকেটার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি—চলবেন কি থামবেন, সেটা বলার সময় এখনও আসেনি বলে মনে করছেন তিনি নিজেই।

শেষ ম্যাচে আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দেন অধিনায়ক ধোনি। ম্যাচ শেষে যখন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলো, চিরচেনা ধোনিসুলভ হাসিতে জবাব দিলেন, ‘এটা নির্ভর করছে, জানেন তো… আগের মতোই বলব—আমার হাতে চার-পাঁচ মাস আছে। কোনো তাড়াহুড়ো নেই।’

ধোনির ব্যাখ্যা, শুধুমাত্র পারফরম্যান্সই ক্রিকেট থেকে বিদায়ের মাপকাঠি হতে পারে না। ‘যদি শুধুই পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ক্রিকেটাররা অবসর নেয়, তাহলে কেউ কেউ ২২ বছরেই খেলা ছেড়ে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—দলের জন্য কতটা অবদান রাখতে পারছি, শারীরিক সক্ষমতা কেমন, এবং মানসিক ক্ষুধা কতটা আছে।’

এবারের আইপিএলে ধোনি ছিলেন সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। চোটে পড়া রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় অধিনায়কত্ব ফিরে পান মাঝপথে। তার নেতৃত্বেই চেন্নাই পায় চারটি জয় এবং ছয়টি হার। ব্যাট হাতে নেমেছেন নিচের দিকে, ১৩ ইনিংসে করেছেন ১৯৬ রান, সর্বোচ্চ ইনিংস ছিল ৩০ রানের।

কিন্তু বিদায়ের সিদ্ধান্ত? এখনই নয়। ‘আমি বলছি না আমি খেলা শেষ করে ফেলেছি। আবার এটাও বলছি না যে আবার নিশ্চিতভাবে ফিরছি। আমার হাতে সময় আছে। যখন এই সুযোগটা আছে, তখন চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়াই ভালো।’

ধোনির ভাষায়, এখন ফিরবেন রাঁচিতে, দীর্ঘদিন পর ঘরে কিছু সময় কাটাবেন, বাইকে উঠবেন—তারপর না হয় ভাবা যাবে পরবর্তী পথ।

ধোনির ভবিষ্যৎ নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও তার উত্তর আপাতত ধোঁয়াশায় ঢাকা। তবে একটা জিনিস নিশ্চিত—‘থালা’র সিদ্ধান্ত, ঠিক তার ব্যাট চালানোর মতোই হবে পরিণত, হিসেবি আর সংযমে মোড়ানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X