স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

চেন্নাই সুপার কিংস। ছবি : সংগৃহীত
চেন্নাই সুপার কিংস। ছবি : সংগৃহীত

আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস যখন সঞ্জু স্যামসনকে বদল করে দলে আনে তখনই জোর গুঞ্জন উঠেছিল যে তবে কি নতুন অধিনায়ক পাচ্ছে সিএসকে? এমএস ধোনির পর যাকে নেতৃত্বের স্বাভাবিক উত্তরসূরি ভাবা হচ্ছিলেন, সেই স্যামসনের উপস্থিতিতে প্রশ্নটা আরও জোরাল হয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে সিএসকে জানিয়ে দিল—২০২৬ মৌসুমেও অধিনায়ক থাকছেন ঋতুরাজ গায়কোয়াড়।

শনিবার জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালস–এ পাঠিয়ে সঞ্জুকে দলে আনে সিএসকে। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবির সঙ্গে সিএসকে লেখে, “LEAD THE WAY, CAPTAIN RUTURAJ GAIKWAD!”—এতেই স্পষ্ট হয়ে যায়, নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে না।

২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের নিয়মিত অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন। তাই তাকে পাওয়া মাত্রই ক্রিকেট মহলে অনেকে ধরে নিয়েছিলেন, চেন্নাই হয়তো নতুন কোর গ্রুপ গড়ছে, যেখানে নেতৃত্বের বড় ভূমিকা থাকতে পারে স্যামসনের। ভারতের সাবেক কোচ অনিল কুম্বলেও বলেছিলেন, ধোনি-পরবর্তী যুগে স্যামসন হতে পারেন সিএসকের সম্ভাব্য অধিনায়ক। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি এবার ঋতুরাজের ওপরই পূর্ণ আস্থা রাখল।

ঋতুরাজ ২০২৪ মৌসুমের আগে ধোনির কাছ থেকে নেতৃত্ব পান। গত বছর ইনজুরিতে পড়লে ধোনি কিছু ম্যাচে দায়িত্ব সামলালেও সিএসকের পরিকল্পনায় ঋতুরাজই ছিলেন ভবিষ্যতের দীর্ঘমেয়াদি নেতা। এখন অবশেষে সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল দল।

চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচে ২৫০২ রান, দুটি সেঞ্চুরি ও ২০টি ফিফটি করে দলে অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ঋতুরাজ। ২০২১ সালে প্রথম সেঞ্চুরি করে সেই বছরই অরেঞ্জ ক্যাপ জেতেন এবং দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

অন্যদিকে, রাজস্থানের হয়ে ১৪৯ ম্যাচে ৪০২৭ রান করা সঞ্জু স্যামসনকে সঙ্গে পাওয়া নিঃসন্দেহে বড় শক্তি চেন্নাইয়ের জন্য। ব্যাটিং স্থিরতা ও নেতৃত্বের অভিজ্ঞতা—দুই-ই বাড়বে দলের।

তবে আপাতত পরিষ্কার—সিএসকের নেতৃত্ব একটুও দুলছে না। ঋতুরাজই ধোনির পরবর্তী দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন হিসেবে পথ দেখাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X