স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনী ম্যাচেই বাবরের রেকর্ড

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও শ্রীলংকা মিলে আয়োজিত হাইব্রিড মডেলের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই নেপালের বিপক্ষে সেঞ্চুরি করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিজের ক্যারিয়ারের ১৯তম শতকে তিনি বসলেন ব্রায়ান লারা ও মাহেলা জয়াবর্ধনের পাশে।

গত মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দ্রুততম ১৮ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাবর আজম। আজ নেপালের বিপক্ষে ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি হাঁকালেন। সবচেয়ে কম ম্যাচ খেলে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড এটিও। ক্যারিয়ারের ১৯ তম সেঞ্চুরি পেতে বাবর খেললেন মোটে ১০২ ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো পায়নি পাকিস্তান। মাত্র ২৫ রানেই সাজঘরে ফিরেন দুই ওপেনার - ফখর জামান ও ইমাম উল হক। দলীয় ২১ রানে উইকেটরক্ষক আসিফ শেখকে ক্যাচ দেন ১৪ রান করা ফখর। আর রানআউটের শিকার হয়ে মাঠ ছাড়েন অপর ওপেনার ইমাম (৫)।

এরপর ৮৬ রানের জুটি গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ৪৪ রান করে রিজওয়ান বিদায় নিলে ভাঙে এই জুটি। পাঁচে নামা আঘা সালমানের ব্যাট হাসেনি আজ। তিনি সাজঘরে ফিরে গেছেন মাত্র ৫ রান করে।

১২৪ রানে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধেন বাবর ও ইফতিখার আহমেদ। এসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন পাকিস্তানের সেরা এই দুই ব্যাটার। একই ওভারে বাবর শতক এবং ইফতিখার অর্ধশতক তুলে নেন। ৪৭তম ওভার শেষে পাকিস্তানের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১০

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১১

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১২

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১৪

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১৫

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৬

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১৭

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১৮

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

২০
X