স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টপ অর্ডার হারিয়ে বিপদে পাকিস্তান

নিজের অর্ধশতকের পথে বাবর আজম। ছবি : সংগৃহীত
নিজের অর্ধশতকের পথে বাবর আজম। ছবি : সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠল এশিয়ার ক্রিকেট শ্রেষ্টত্বের লড়াই এশিয়া কাপের। ৬ জাতির এই টুর্নামেন্টে ৫ এশিয়ান টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। এবারের এশিয়া কাপকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দলগুলো।

মুলতান ক্রিকেট গ্রাউন্ডে আসরের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল বাবর আজমরা। তবে শুরুটা ভালো হয়নি আইসিসি র‌্যাংকিয়ের এক নম্বর দলের।

নবাগত নেপাল শুরুতেই শক্তিশালী পাকিস্তান শিবিরে দিয়েছে দুই ধাক্কা। ব্যর্থ হয়ে ফিরে গেছেন পাকিস্তানের দুই ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারে কারান এলসির বল ঠিকভাবে খেলতে পারেননি পাক এই উদ্বোধনী ব্যাটার। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। ঝাঁপিয়ে পড়ে দু’হাতে ক্যাচ তালুবন্দি করলেন আসিফ শেখ। সাজঘরে ফেরার আগে ২০ বলে ১৪ রান করেছেন ফখর। ফখরের পর দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়েছেন আরেক তারকা ব্যাটার ইমাম-উল-হক। সোমপাল কামির ফুলার লেন্থের বল মিডঅফে খেলেছিলেন ইমাম। অনায়াসে সিঙ্গেল নেওয়া যায়। ফিল্ডিং প্রান্তে দাঁড়িয়ে থাকা রোহিত কুমারের সরাসরি থ্রোয়িংয়ে শেষ রক্ষা হয়নি ইমামের। আউট হওয়ার আগে ১৪ বলে ৫ রান করেছেন তিনি।

২৫ রানে ২ উইকেট পতনের পর অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও রিজওয়ানের ব্যাটে ঘুরে দাড়ায় পাকিস্তান। বাবর - রিজওয়ানের দেখে শুনে ব্যাটিংয়ে দলীয় শতক আসে ২২তম ওভারে। দুই ব্যাটারই ছিলেন অর্ধশতকের কাছে। তবে এরপরই আবার আঘাত হানে নেপাল।

ব্যক্তিগত অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা রিজওয়ান ইমাম উল হকের পর দিনের দ্বিতীয় রানআউটের শিকার হন। সন্দ্বীপ লামিচানের বল কাভারে ঠেলেই সিঙ্গেল নিতে চেয়েছিলেন। প্রান্ত বদল পূর্ণ করার আগেই দিপেন্দ্রা সিং আইরের থ্রোয়িং থেকে ননস্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ততক্ষণে উড়ে গেছে। ৫০ বলে ৪৪ করেছেন রিজওয়ান।

রিজওয়ানের পর নামলেন আর উঠলেন তরুণ ব্যাটার আগা সালমান। এবারো বোলার সেই লামিচানে। রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন পাক ব্যাটার। ঠিকঠাক খেলতে পারেননি। কুশাল ভুরটেলের হাতে ধরা পড়ে ১৪ বলে মাত্র ৫ রান করে ফিরে গেছেন তিনি।

তবে এরমধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি অপরাজিত আছেন ৮৫ বরে ৭০ রান করে। সঙ্গী হিসেবে আছেন ইফতিখার আহমেদ। ৩৩ ওভার শেষে পাকিস্তানের দলীয় সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১০

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১১

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১২

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৩

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৪

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১৫

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১৬

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১৭

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১৮

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১৯

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

২০
X