মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রক্ত দিয়ে কোহলির প্রতি ভালোবাসা প্রকাশ ভক্তের!

কোহলির পোস্টারে নিজের রক্ত দিয়ে তিলক এঁকে দেন এই অন্ধ ভক্ত। ছবি : সংগৃহীত
কোহলির পোস্টারে নিজের রক্ত দিয়ে তিলক এঁকে দেন এই অন্ধ ভক্ত। ছবি : সংগৃহীত

১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। শিরোপা ঘরে তুলতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। কিন্তু এই উদযাপনকে ঘিরে এক ভক্তের ‘অসাধারণ’ কাণ্ড রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোহলির এক অন্ধভক্ত নিজেই হাতে ক্ষত করে রক্ত ঝরিয়ে সেই রক্ত দিয়েই কোহলির পোস্টারে ‘তিলক’ আঁকছেন। এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে। কেউ বলছেন একান্ত ভালোবাসা, কেউ আবার সমালোচনা করছেন এমন বিপজ্জনক উন্মাদনা নিয়ে।

কোহলি নিজেও ছিলেন আবেগঘন, শিরোপাজয়ের পর কেঁদে ফেলেন এই তারকা ব্যাটার। পুরো ম্যাচজুড়ে দলকে উৎসাহিত করেছেন, আর শেষে নিজের দীর্ঘ প্রতীক্ষার ফল পেয়ে হয়ে ওঠেন ভীষণ আবেগপ্রবণ।

তবে এই উদযাপনকে ঘিরে ঘটে যায় ভয়াবহ এক দুর্ঘটনা। বেঙ্গালুরুতে আরসিবির বিজয় মিছিলে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন, আহত হন অন্তত ৫০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরসিবির এক উচ্চপদস্থ মার্কেটিং কর্মকর্তাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি বিসিসিআইকেও ভাবিয়ে তুলেছে। ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া জানান, 'বিজয় উদযাপন আরসিবির ব্যক্তিগত বিষয় হলেও বিসিসিআই হিসেবে আমরা দেশের ক্রিকেটের দায়িত্বে আছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার চিন্তা করছি।'

আরসিবির বহুপ্রতীক্ষিত শিরোপা জয় ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে ঠিকই, তবে এমন উন্মাদনা এবং দুর্ঘটনা যে ভবিষ্যতের জন্য অশনিসংকেতও বয়ে আনতে পারে, সেটাও স্পষ্ট হয়ে উঠছে এবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X