স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে অধিনায়ক হয়ে যে মিশন হাতে নিচ্ছেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ওয়ানডে দলে হঠাৎ করেই এল পরিবর্তনের ঝড়। এক বছর আগেই নেতৃত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বিসিবির নতুন সিদ্ধান্তে শান্তকে সরিয়ে এবার ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হাতে।

দায়িত্ব পাওয়ার পরদিনই মিরপুরে প্রথম সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন নতুন অধিনায়ক। অধিনায়কত্বকে বড় করে না দেখলেও, দলের ভবিষ্যৎ গঠনে নিজের লক্ষ্য একেবারে স্পষ্ট মিরাজের। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার এই নতুন অধ্যায়।

‘ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্ট্যান্ট,’ দৃঢ় কণ্ঠে বললেন মিরাজ। ‘এখন সময় এসেছে ওয়ানডে দলকে দাঁড় করানোর। এক বছরের মধ্যে সবকিছু গুছিয়ে ফেলার চেষ্টা করব।’

আগে চারটি ওয়ানডে ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে মাঠে নামার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম পূর্ণকালীন দায়িত্ব পেলেন তিনি। আর এই দায়িত্বকে পূর্ণ মনোযোগ ও ইতিবাচক মানসিকতা দিয়েই সামলাতে চান তিনি।

দলের সম্ভাবনা নিয়েও দারুণ আশাবাদী মিরাজ। বলেন, ‘আমি এই দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহসের সঙ্গে খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশার পর নতুন করে ওয়ানডে দলকে গড়ে তোলার সময় এটি। তরুণ অধিনায়ক হিসেবে মিরাজের সামনে বড় চ্যালেঞ্জ থাকলেও, তার চোখে এগুলো সুযোগ হয়ে দেখা দিচ্ছে। দল হয়ে, সম্মিলিত চেষ্টাতেই তিনি চান বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১০

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১১

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১২

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৩

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৪

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৫

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৬

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৭

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৮

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৯

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

২০
X