স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়ে যা বললেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ মাসের জন্য ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন এই অলরাউন্ডার।

অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় মিরাজ জানিয়েছেন, এটি তার জীবনের এক বিশেষ মুহূর্ত। তিনি বলেন, ‘দেশের নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের স্বপ্ন। আমাকে এই দায়িত্ব দেওয়ায় বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। এটি আমার জন্য বিশাল সম্মানের বিষয়।’

আগামী মাসে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দলের নেতৃত্ব দেবেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগেও তিনি নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

দলের প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘আমি এই দলের উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

মিরাজ বর্তমানে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন, যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ। ১০৫ ওয়ানডেতে ১৬১৭ রান ও ১১০ উইকেট নিয়ে তিনি প্রবেশ করেছেন এক অভিজাত তালিকায়—যেখানে আছেন মোহাম্মদ রফিক, মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের মতো কিংবদন্তিরা।

নেতৃত্বের দায়িত্ব কাঁধে নিয়ে এখন মিরাজের চোখ সামনে—দলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনে আগ্রাসী ক্রিকেট খেলা এবং দেশের জন্য গর্ব করার মতো পারফরম্যান্স উপহার দেওয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১০

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১১

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৩

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৬

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৭

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৮

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৯

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

২০
X