স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ভবিষ্যৎ যে তারকার হাতে তুলে দিলেন রোহিত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কথায় আছে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। ঠিক তেমনটাই যেন ঘটছে ভারতীয় ক্রিকেটে। একদিকে যেমন রোহিত-কোহলিরা ছেড়ে দিচ্ছে আসন, অন্যদিকে আয়ুষ-ভৈবভরা করছে সেই জায়গা পূরণ। আর তাইতো এবার নেতৃত্বভার ওঠার পাশাপাশি রোহিতের থেকে ব্যাটনটাও পেলেন তরুণ তুর্কি আয়ুষ মহাত্রে।

আগামী ২০ জুন থেকে যেখানে শুভমান গিলরা খেলবে ইংল্যান্ডের মূল দলের বিপক্ষে, তার প্রায় কাছাকাছি সময়েই ব্রিটিশদের বিপক্ষে মাঠে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা এক মাস চলবে তরুণদের এই সফর। যেখানে থাকছে পাঁচটি ওয়ানডে এবং দুইটি চারদিনের ম্যাচ। আর সেই অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বের ভারই এবার উঠেছে গেল আইপিএলে চেন্নাইয়ের হয়ে চমক দেখানো আয়ুষ মহাত্রের কাঁধে।

গুরুদায়িত্বটা পাওয়ার পরপরই আয়ুষ গিয়েছিলেন তার আইডল বিশ্ব ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মার কাছে। যেখানে গিয়ে আয়ুষ পেয়েছেন একটা ব্যাট, এক আর্শীবাদ, আর সারা জীবনের একটা স্মৃতি।

আর রোহিতের স্বাক্ষরিত ব্যাট উপহার পেয়ে উচ্ছসিত আয়ুষ নিজেও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হিটম্যানকে জানিয়েছেন ধন্যবাদও। এখন দেখার পালা আইপিএলে ছয় ম্যাচে ১৮৭-র অধিক স্ট্রাইক রেটে ২০৬ রান করা আয়ুষ রোহিতের আশীর্বাদ নিয়ে কেমন পারফর্ম করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

১০

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

১১

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

১২

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

১৩

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১৪

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১৫

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১৬

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৮

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

১৯

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

২০
X