স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গলে পাঁচ উইকেট শিকারের দিনে আত্মবিশ্বাসী নাঈম, জয়ের আশায় বাংলাদেশ

নাঈম হাসান। ছবি : সংগৃহীত
নাঈম হাসান। ছবি : সংগৃহীত

গলের চতুর্থ দিন শেষে মুখে প্রশান্তির হাসি, হৃদয়ে জয়ের স্বপ্ন—এই অবস্থায় সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর দলীয় প্রতিনিধি হয়ে আসা এই অফস্পিনার জানালেন, এই টেস্টে এখন জয়ই তাদের একমাত্র লক্ষ্য।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭ রানের, দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান তুলে রেখেছে সফরকারীরা। পঞ্চম দিনে আরেকটু লিড বাড়িয়ে স্বাগতিকদের কঠিন পরীক্ষায় ফেলতে চায় টাইগাররা।

‘আলহামদুলিল্লাহ্‌, খুব ভালো লাগতেসে। আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, আমি সেটাকে কাজে লাগাতে পেরেছি,’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন নাঈম। উইকেটকে ব্যাটিং সহায়ক মেনে নেওয়ার পরও সফল হওয়ার পেছনের কৌশল ব্যাখ্যা করেন তিনি, ‘আমরা একটা জায়গায় ধারাবাহিকভাবে বল করার চেষ্টা করেছি। রান না এলে ব্যাটার চাপে পড়ে ভুল করবে—এই পরিকল্পনায় বোলিং করেছি।’

নাঈম বলেন, ম্যাচটি এখন পুরোপুরি দলের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, তবে মূল কাজটা এখনও বাকি। ‘আমাদের একটা স্পষ্ট প্ল্যান আছে, ইনশাআল্লাহ্‌ সেটা কালকে মাঠে দেখতে পাবেন,’ বলেন তিনি।

চতুর্থ দিনের উইকেট নিয়ে নাঈম বলেন, ‘এখনো উইকেট ভালো আছে, তবে শেষ দিনে কী হবে কেউ জানে না। কিছু জায়গায় ফাটল দেখা দিচ্ছে, ওখান থেকেই সাহায্য পাওয়ার চেষ্টা করবো। যত বড় লিড দিতে পারবো, ওরা ততটাই চাপে থাকবে।’

নিজের ক্যারিয়ারের বৈচিত্র্য প্রসঙ্গে নাঈম বলেন, ‘আনলাকি বলতে কিছু নাই, যার যা রিজিক আল্লাহ দিয়েছেন। সবার ক্যারিয়ার একরকম না। আমি আলহামদুলিল্লাহ্‌ আমারটা নিয়ে খুশি।’

ব্যাটারদের পারফরম্যান্সে তিনি দারুণ খুশি। ‘মাঝে যারা ব্যাট করছে, তারাই ভালো বুঝবে কেমন ব্যাটিং করা যাচ্ছে। শাদমান ভাই, শান্ত ভাই আর মুশফিক ভাই—তিনজনই খুব ভালো খেলছেন,’ বলেন নাঈম।

বাংলাদেশ যদি ভালো সংগ্রহ দাঁড় করাতে পারে, তাহলে কি জয় সম্ভব? নাঈমের জবাব সরাসরি, ‘হ্যাঁ, অবশ্যই সম্ভব। পঞ্চম দিনে অনেক কিছু ঘটে। আমরা যদি ওদের সামনে বড় লক্ষ্য দিতে পারি, তাহলে ওরা চাপে পড়বে, কারণ স্বাভাবিক খেলা এক জিনিস, প্রেসারে খেলা আরেক জিনিস।’

শেষে নাঈম যোগ করেন, তিনি একেক ব্যাটসম্যানের বিপক্ষে আলাদা পরিকল্পনায় বল করেছেন, সিম পজিশন ও ভ্যারিয়েশনেও মনোযোগ দিয়েছেন। ‘আমার চেষ্টা ছিলো ভালো জায়গায় বল করে যাওয়ার, আর বল পরিবর্তন করে দেখতে কোনটা কাজ করে,’ বলেন এই স্পিনার।

গলে এখনও অনেক পথ বাকি, কিন্তু নাঈম হাসান এবং পুরো বাংলাদেশ দল যে জয় চাইছে, তা আর বলে দিতে হয় না। পঞ্চম দিন মাঠে নামার আগেই সেই বার্তা দিয়ে গেলেন এই তরুণ অফস্পিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X