কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ এএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে একদিন আগেই একাদশ ঘোষণা পাকিস্তানের

ফাইল ছবি
ফাইল ছবি

এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। বাবার বাহিনীর কাছে পাত্তাই পেল না নেপাল। এবার তাদের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

শনিবার (২ আগস্ট) ক্যান্ডিতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দুই পরাশক্তির মহারণকে সামনে রেখে অপেক্ষার প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচটা নিয়ে সমর্থকদের উত্তেজনা ইতোমধ্যেই তুঙ্গে। তবে এর আগেই চমকে দিল পাকিস্তান। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করে দিল তারা।

আবহাওয়া কিংবা মাঠের কন্ডিশনের কথা মাথায় রেখে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জেতা একাদশ নিয়েই ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান।

সব বৈরিতাকে পেছনে ফেলে ম্যাচ যখন মাঠে গড়ানোর অপেক্ষায় ঠিক তখন নতুন করে এক শঙ্কা অবশ্য উঁকি দিচ্ছে। ক্যান্ডির আকাশে এদিন দেখা যেতে পারে মেঘের আনাগোনা। আবহাওয়া অফিস বলছে এদিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯১ শতাংশ।

রিজার্ভ ডে না থাকায় বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তেও যেতে পারে। সেই ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।

শেষমেশ গত বছর অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে ওয়ানডে ফরম্যাটের কথা বললে দুই দলের সাক্ষাৎ হচ্ছে ৪ বছর পর। সর্বশেষ এই ফরম্যাটে তাদের দেখা হয়েছিল ২০১৯ বিশ্বকাপে।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১১

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১২

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৩

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৪

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৫

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৬

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৭

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৮

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৯

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

২০
X