স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে কিইউরা

বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে কিইউরা

বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। তবে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হলেও টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না কিউইরা। দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন পেসার লকি ফার্গুসন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বাংলাদেশ সফরে তারুণ্যনির্ভর দল পাঠানেরা বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন। মূলত সামনে ব্যস্ত ক্রিকেটসূচির কারণেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ব্ল্যাকক্যাপসরা।

কেন উইলিয়ামসন চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠোয় তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এনজেডসি। প্রথমবারের মতো বাবা হবেন মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশাম। বাংলাদেশ সিরিজের সময় সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বোর্ডের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন তারা। এ ছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট।

স্কট উইনিঙ্ক বলেন, ‘আগামী এপ্রিল পর্যন্ত আমাদের ব্যস্ত সূচিতে খেলতে হবে। বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং পাকিস্তান সফর রয়েছে। ওয়ার্কলোডে ভারসাম্য আনতেই খেলোয়াড়দের বাংলাদেশে তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে এনজেডসি। বাংলাদেশ সফর বেশ চ্যালেঞ্জিং। সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে পরবর্তী কয়েক মাসের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

১৫ সদস্যের নিউজিল্যান্ড ওয়ানডে দল:

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্ল্যান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X