স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটে প্রথম রূপান্তরিত নারী

ড্যানিয়েলে ম্যাকগাহি। ছবি : সংগৃহীত
ড্যানিয়েলে ম্যাকগাহি। ছবি : সংগৃহীত

নতুন কিছু প্রথম দেখতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সামাজিক এবং মেডিকেল প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত নারী-পুরুষদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেলেও ক্রীড়াঙ্গনে সেভাবে দেখা যায় না। বর্তমানে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল আর ক্রিকেটে রূপান্তরিত নারীদের নারী দলে খেলার সুযোগ আছে, তবে আন্তর্জাতিক ক্ষেত্রে নয়। তবে এবার সম্ভবত তার পরিবর্তন হতে যাচ্ছে।

ক্রিকেটে প্রথম রূপান্তরিত খেলোয়াড় হতে যাচ্ছেন ড্যানিয়েলে ম্যাকগাহি। ২৯ বছর বয়সী এই ব্যাটার আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে কানাডার হয়ে খেলবেন।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

আইসিসি জানিয়েছে, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত খেলোয়াড়ের স্বীকৃতি পেতে যে মানদণ্ড নির্ধারণ করা আছে, ম্যাকগাহি তা পূরণ করেছেন। তবে নারীদের লিঙ্গভিত্তিক অধিকার সুরক্ষায় কাজ করা ‘উইমেনস রাইটস নেটওয়ার্ক’ রূপান্তরিত খেলোয়াড়রা ‘তাৎপর্যপূর্ণ সুবিধা’ পেয়ে থাকেন জানিয়ে বলছে, আইসিসির সিদ্ধান্ত ‘অন্যায্য ও অনিরাপদ’।

বিবিসির খবরে বলা হয়, ম্যাকগাহির জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগপর্যন্ত মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন। কানাডায় যাওয়ার পর খেলতেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। এরপর একই বছরের নভেম্বরে সামাজিকভাবে নারীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন, যার মেডিক্যালি-রূপান্তর শুরু হয় ২০২১ সালের মে মাসে।

এরই মধ্যে গত বছরের অক্টোবরে কানাডার হয়ে ব্রাজিলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচও খেলেছেন ম্যাকগাহি। তবে সেসব ম্যাচ আইসিসি স্বীকৃত ছিল না। এখন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে ম্যাকগাহির।

৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ব্রাজিলের মুখোমুখি হবে ম্যাকগাহির কানাডা। এই বাছাইয়ে অপর দুই দল যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। আঞ্চলিক বাছাইয়ের বিজয়ী দল খেলবে বৈশ্বিক বাছাইয়ে। যেখান থেকে দুটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। স্বাগতিক বাংলাদেশসহ মোট ১০ দল নামবে বিশ্বকাপ ট্রফির লড়াইয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১০

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১২

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৩

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৪

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৫

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৭

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৮

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৯

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X