স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিশাঙ্কা-মেন্ডিসের তাণ্ডবে শ্রীলঙ্কার দাপুটে জয়

দুই ওপেনারের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। ছবি : সংগৃহীত
দুই ওপেনারের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা। ছবি : সংগৃহীত

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও বদলাল না ভাগ্য। সিরিজের প্রথম ম্যাচেই দারুণ ছন্দে থাকা স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে গেল লিটন দাসের দল।

মাত্র ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার। প্রথম চার ওভারে স্কোরবোর্ডে উঠে যায় ৭৮ রান, ম্যাচ তখনই কার্যত ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে।

পাথুম নিশাঙ্কা মাত্র ১৬ বলে করেন ৪২ রান, মারেন ৫টি চার ও ৩টি ছক্কা। তাকে থামান মেহেদি হাসান মিরাজ। তবে ততক্ষণে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

অন্যপ্রান্তে থাকা কুশল মেন্ডিস খেলেন ইনিংসের সেরা নক—৫১ বলে ৭৩ রান। তার ব্যাটেই ১৯তম ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। পারভেজ হোসেন ইমন ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তানজিদ ১৭ বলে করেন ১৬ রান। কিন্তু মিডল অর্ডারে লিটন (৬), হৃদয় (১০), মিরাজ (২৩ বলে ২৯) – কেউই ইনিংস বড় করতে পারেননি।

শেষদিকে নাঈম শেখ ৩২ রানে অপরাজিত থাকলেও ২০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৫৪ রান, যা পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে খুব একটা প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর নয়।

বল হাতে পেসারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন তাসকিন আহমেদ (৩ ওভারে ৪৩ রান)। সাইফউদ্দিন ও রিশাদ কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও শুরুতেই ধাক্কা খাওয়ায় ম্যাচে আর ফেরা হয়নি বাংলাদেশের।

ম্যাচের ফলাফল

  • বাংলাদেশ: ১৫৪/৫ (২০ ওভার)
  • পারভেজ ৩৮, নাঈম ৩২*, মিরাজ ২৯
  • থিকশানা ২/৩৭, শানাকা ১/২২
  • শ্রীলঙ্কা: ১৫৯/৩ (১৯ ওভার)
  • নিশাঙ্কা ১৬ বলে ৪২, মেন্ডিস ৫১ বলে ৭৩
  • মিরাজ ১/২৪, রিশাদ ১/২৪
  • ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী (৬ বল হাতে)
  • সিরিজ: শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X