স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘টাকা কামাচ্ছে, ভালোই তো’ : সমালোচকদের বুমরাহ

জসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত পারফরম্যান্সের পর সমালোচকদের উদ্দেশে স্পষ্ট ও ক্ষুরধার জবাব দিলেন জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করে ‘লর্ডস অনার্স বোর্ড’-এ নিজের নাম তুলেছেন ভারতের এই পেস তারকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোনো কিছু না লুকিয়ে নিজের মনের কথা অকপটে শেয়ার করলেন তিনি।

৩১ বছর বয়সী বুমরাহ হ্যারি ব্রুক, বেন স্টোকস, জো রুট এবং জোফরা আর্চারের স্টাম্প উড়িয়ে দেন, আর ক্রিস ওকসকে ক্যাচ আউট করান সাবস্টিটিউট কিপার ধ্রুব জুরেলের হাতে। এই স্পেল তাকে আবারও প্রমাণ করে দিল বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হিসেবে।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চলমান সিরিজে বুমরাহর ‘ওয়ার্কলোড’ এবং মাত্র ৩টি টেস্ট খেলা নিয়ে চলছিল নানা আলোচনা। এ প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘আলোচনা থামানো আমার হাতে নেই। এখানে অনেক ক্যামেরা আছে। সবাই চায় আমাদের কভার করতে, যাতে তাদের ভিউ বাড়ে। এটাই এখন ভিউ আর সাবস্ক্রাইবারের যুগ।’

তিনি আরও যোগ করেন, ‘মানুষ আমার মাধ্যমে টাকা কামাচ্ছে, ভালোই তো। অন্তত তারা আমাকে আশীর্বাদ দেবে, তাদের ভিউয়ারশিপ বাড়াতে সাহায্য করেছি। আমি এসব নিয়ে ভাবি না। যতক্ষণ এই জার্সি পরেছি, ততক্ষণ বিচার হবে। এটাই পেশাদার খেলাধুলার বাস্তবতা।’

বুমরাহ উদাহরণ টানলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কথাও। তিনি বলেন, ‘শচীন স্যার ২০০ টেস্ট খেলেছেন, তবু তাকেও বিচার করা হয়েছে। যখন টিভিতে থাকবে, তখনই বিচার হবে। প্রতিদিন পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিচার করা হয়। তাই এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৮৭ রানে, যেখানে জো রুট করেন তার ৩৭তম টেস্ট সেঞ্চুরি। জবাবে ভারত দিন শেষ করে ১৪৫/৩ রানে। ক্রিজে আছেন কেএল রাহুল (৫৩*) এবং ঋষভ পন্ত (১৯*)। তৃতীয় দিনে এই দুই ব্যাটারই ভারতের লড়াই চালিয়ে যাবেন।

বুমরাহর এই স্পষ্ট বক্তব্য এবং মাঠের পারফরম্যান্স আবারও প্রমাণ করে দিলেন, সমালোচনা তাকে দমিয়ে রাখতে পারবে না, বরং আরও দৃঢ়ভাবে লড়াই করার প্রেরণা জোগায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১০

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৭

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৮

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

২০
X