স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে সাউন্ডবক্স বাজিয়ে অনুশীলনে আফিফরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনুশীলনে মগ্ন আফিফ, জয়, রনিরা। আর সঙ্গে সমান তালে বাজছে গান। তাও আবার সাউন্ডবক্সে। হোম অব ক্রিকেটে এমন কাণ্ডেরই দেখা মিলল শনিবার সকালে। জাতীয় দল ব্যস্ত শ্রীলঙ্কায়, সপ্তাহখানেকের মধ্যেই পাকিস্তান সিরিজে ব্যস্ত হয়ে যাবে স্টেডিয়াম। তাইতো সেন্টার উইকেটে আগেভাগে যেন ঘাম ঝরিয়ে নিচ্ছেন এক ঝাঁক টাইগার ক্রিকেটার।

দলটির ট্রেনিংয়ে নজর রাখছেন বিসিবির ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতি। নিজেই হাজির করেছেন এক বড় সাউন্ড বক্সের। কখনো ইংলিশ, তো কখনো পাঞ্জাবি বা হিন্দি। মুশফিক হাসান, আফিফ, জয়, জাকেরসহ অনেকেই অনুশীলন করে হাঁপিয়ে উঠলে ট্রেইনার ইফতি নিজেই বদলে দিচ্ছেন গান।

সেন্টার উইকেটে রানিং শেষে একাডেমি ভবনের দিকে গেল আফিফরা। সেখানেও সাউন্ডবক্স নিজেই টেনে নিয়ে গেলেন ইফতি। এবার একাডেমিতে শুরু হলো মজার অনুশীলন। গান বাজিয়ে সমান তালে চলল ডাইভিং এবং ফিল্ডিং প্র্যাকটিস। তা আবার মুঠোফোনে ধারণ করছিলেন তাদেরই একজন।

খানিকবাদে দেখা গেল সাদমান ও তাইজুল ইসলামদেরও। অনুশীলনের ফাঁকে আলাপচারিতাও সেরে নিলেন সবাই।

অনুশীলনের শেষভাগে একাডেমির দিকে ঢুকতে দেখা গেলা হাসান মাহমুদকেও। মাঠের খেলায় ফিরতে মরিয়া যে তিনিও। সব মিলিয়ে মিরপুরে এদিন বসেছিল তারার হাট।

টেস্টের অধিকাংশ সদস্যর সঙ্গে নিজেদের প্রস্তুত করছেন রনি, আফিফরাও। একটা সময় জাতীয় দলের নিয়মিত মুখ হলেও, তারা যেন খেই হারিয়ে ফেলেছেন। নতুন ধারার এই অনুশীলন কি ফিরিয়ে আনতে পারবে তাদের মধ্যে সেই পুরোনো স্পৃহা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X