ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আমরা পরিকল্পনা খুব ভালোভাবে প্রয়োগ করেছি: সাকিব

জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন সাকিব। ছবি: সংগৃহীত
জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন সাকিব। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ডু অর ডাই ম্যাচে বড় ব্যবধানেই জিতল বাংলাদেশ দল। বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিতই করে ফেললো টাইগাররা। জয়ের পর ম্যাচ পরবর্তী আনুষ্ঠানিকতায় সম্প্রচারক চ্যানেলের সঙ্গে কথা বলতে আসা টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের চেহারা বলে দিচ্ছিল দলের পারফরম্যান্সে তৃপ্ত।

বাঁচা-মরার ম্যাচে ব্যাটাররা নিজেদের দায়িত্ব সারার পর বোলাররাও গর্জে উঠলেন। ফলে এলো স্বস্তির এক জয়। সাকিবের কথাতেই বিষয়টি পরিষ্কার, ‘আমার মনে হয়, আমরা পরিকল্পনা খুব ভালোভাবে প্রয়োগ করেছি।’

ম্যাচের আগে বাংলাদেশ নিয়েছে সাহসী এক সিদ্ধান্ত। এই ম্যাচে ওপেনিং পজিশনে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে। অবশ্য কেন তাকে প্রথমেই ব্যাট করতে পাঠানো হয়েছে সেটা অবশ্য জানালেন সাকিব আল হাসান।

ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের ওপেনিংয়ে খেলা নিয়ে সাকিব বলেন, ‘আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।’

ব্যাটাররা বড় রান করলেও ম্যাচে টাইগাররা পেসাররা রেখেছেন বড় অবদান। তাইতো অধিনায়কের কাছ থেকে তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ পেয়েছেন ভূয়সী প্রশংসা।

সাকিব বললেন, ‘আমার মনে হয় আমরা পরিকল্পনা খুব ভালোভাবে প্রয়োগ করেছি। তিনজন পেসারই হৃদয় দিয়ে বল করেছে। গত দুই তিন বছর ধরেই খুব ভালো বল করছে। আজকের দিনটাও তাদের জন্য আরেকটি এমন দিনই। তারা প্রতিদিনই উন্নতি করছে। আমার মনে হয় এই ম্যাচ তাদের আরেকটু বাড়তি আত্মবিশ্বাস দেবে, কারণ এই উইকেটে বল করা সহজ ছিল না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১০

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১১

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১২

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৩

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৫

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৬

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৮

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৯

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

২০
X