স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:৫৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে না এলেও আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারত

ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট-বল সিরিজ খেলতে পারে ভারত। যদিও এই সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ নয়, তবে উভয় বোর্ডের হাতে এই সময়ে ফাঁকা সূচি থাকায় এমন সম্ভাবনা জোরালো হচ্ছে।

এর আগে আগস্টে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক অস্থিতিশীলতার কারণে সেই সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আগস্ট মাসে ভারতের সময়সূচিতে বড়সড় ফাঁকা তৈরি হয়েছে।

অন্যদিকে, জুলাই-আগস্ট সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে সেটিও স্থগিত হয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) চায়, এই সময়ে ভারতের মতো বড় দলের বিপক্ষে সিরিজ আয়োজন করতে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম নিউজওয়্যার-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এবং এসএলসি ইতোমধ্যেই তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা শুরু করেছে।

শ্রীলঙ্কা বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে লঙ্কানরা। আগামী ১০ জুলাই শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ১৬ জুলাই। এরপর আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত শ্রীলঙ্কার তেমন কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। তখন তারা জিম্বাবুয়ে সফরে যাবে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে।

অন্যদিকে, ভারতের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ততা আগস্টের ৪ তারিখে শেষ হবে। বর্তমানে তারা ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এরপর এশিয়া কাপ পর্যন্ত ভারতের আর কোনো সিরিজ নির্ধারিত নেই।

যদি এই সিরিজ চূড়ান্ত হয়, তাহলে আগস্টে ভারত শ্রীলঙ্কায় সফর করবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর দুই দল ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। ওয়ানডে সিরিজে পূর্ণশক্তির ভারতীয় দলকে হারিয়েছিল শ্রীলঙ্কা, তবে টি-টোয়েন্টি সিরিজে জয়ী হয়েছিল ভারত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১০

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১১

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১২

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৩

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৪

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৫

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৬

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৮

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

২০
X