শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ এএম
অনলাইন সংস্করণ

মিরাজের প্রশংসায় অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত
রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত

গত বছর ডিসেম্বরে বাংলাদেশ–ভারতের সেই ওয়ানডে সিরিজের কথা ভোলেননি রবিচন্দ্রন অশ্বিন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়েই জিতেছিল বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই মিরাজই যখন ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করলেন, তখন অশ্বিন স্মরণ করলেন সেই বাংলাদেশ-ভারত সিরিজের কথা।

নিজের ভেরিফায়েড টুইটারে ভারতের বিপক্ষে মিরাজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সেই ম্যাচের স্কোরকার্ডের ছবি পোস্ট করেন এই অফ স্পিনার। ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসানের উত্থান বাংলাদেশের জন্য বিরাট ইতিবাচক দিক, বাংলাদেশকে যা ভারসাম্য গড়ার ক্ষেত্রে দারুণ সুবিধা করে দেবে। বাংলাদেশ ম্যানেজমেন্ট তার ব্যাটিং সক্ষমতার মূল্য গত ১২ মাসই দিয়েছে। বিশেষ করে এই ম্যাচের পর।’

ভারতের বিপক্ষে সেই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১৮৬ রানে থামিয়ে সে রান তাড়া করতে নেমে ১৩৬ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন মিরাজ। ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন মিরাজ।

সিরিজের পরের ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ ৬৯ রানে ৬ উইকেট হারায়। সেখান থেকে মাহমুদউল্লাহর সঙ্গে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। মাহমুদউল্লাহ আউট হলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে নিয়ে আরও ৫৪ রান যোগ করেন তিনি।

মিরাজ সে ম্যাচে অপরাজিত ছিলেন ৮৩ বলে ১০০ রানে। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছিল ৫ রানে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয় তাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

১০

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

১১

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

১২

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

১৩

শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকবে যেসব মার্কেট

১৪

অশ্রু, শোক আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি 

১৫

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১৬

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

১৮

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

১৯

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

২০
X