স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের বিপক্ষে ফিল্ডিংয়ে ভারত

ভারত-নেপাল ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-নেপাল ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল ভারত। বৃষ্টির কারণে ভেস্তে যায় পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচটি। টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সোমবার (৪ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টা নেপালের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এর আগে টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ভারত নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে। তবে বৃষ্টির কারণে ভারতের ইনিংসের পর খেলা আর মাঠে গড়ায়নি। অন্যদিকে নেপালও প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলে। সেই ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল এশিয়া কাপের নবাগত দলটি।

নেপালের বিরুদ্ধে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। নিয়মিত পেসার জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত কারণে দলত্যাগ করায় একাদশে ফিরেছেন মোহাম্মদ শামি। আর নেপালও একটি পরিবর্তন নিয়ে একদশ সাজিয়েছে। আরিফ শেখের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ভীম শার্কি।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি।

নেপাল একাদশ : কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাউডেল (অধিনায়ক), সোমপাল কামি, গুলসান ঝা, ভিম শার্কি, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিচানে, করণ কেসি এবং ললিত রাজবংশী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১০

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১১

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

১২

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

১৩

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

১৪

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

১৫

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

১৬

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১৭

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১৮

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১৯

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

২০
X