স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নেপালের বিপক্ষে কেমন হতে পারে ভারতের একাদশ

কোচ দ্রাবিড়ের সঙ্গে পরামর্শ করছেন অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
কোচ দ্রাবিড়ের সঙ্গে পরামর্শ করছেন অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল ভারত। বৃষ্টির কারণে ভেস্তে যায় পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচটি। ফলে প্রথম ম্যাচ থেকে একটি পয়েন্ট সংগ্রহ করেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল।

সোমবার (৪ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে বিকেল সাড়ে ৩টা নেপালের বিপক্ষে মাঠে নামবে ভারত ক্রিকেট দল। প্রতিযোগিতার নবাগত দলের বিপক্ষেও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে রোহিত বাহিনী।

ভারতের হয়ে ওপেন করতে নামবেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল। তিন নম্বর বা ওয়ানডাউনে ব্যাট করবেন ভারতীয় তারকা বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে নিজের সব থেকে পছন্দের এই পজিশনে দারুণ ব্যাটিং করেন সাবেক অধিনায়ক। টপ অর্ডারের চার নম্বরে আজও ব্যাট হাতে নামবেন শ্রেয়াস আইয়ার।

পাঁচ নম্বর পজিশনে ব্যাট করবেন পাকিস্তানের বিপক্ষে ৮২ রান করা উইকেটকিপার ইশান কিশান। ছয় নম্বরে ব্যাটিং করবেন হার্দিক পান্ডিয়া। যিনি গত ম্যাচে এই পজিশনে ব্যাট করে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন হার্দিক। সাত নম্বরে স্থানে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। আটে দেখা যাবে আরেক পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। এরপর ব্যাট হাতে দেখা যেতে পারে কূলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজকে। আজ নেপালের বিপক্ষে বিশ্রামে থাকবেন পেসার জসপ্রীত বুমরাহ। তার পরিবর্তে একাদশে শামিকে খেলানোর সম্ভাবনায় বেশি।

নেপালের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, এবং মোহাম্মদ শামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’ আর্ট ক্যাম্প

প্রথমবার শুভ-পায়েলের রসায়ন, আসছে নতুন সিনেমা

২০৩০ বিশ্বকাপে কী খেলবেন? যে ইঙ্গিত দিলেন নেইমার

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে মহাসড়ক অবরোধ

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

১০

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

১১

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

১২

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

১৩

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

১৪

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

১৫

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

১৬

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

১৭

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

১৮

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১৯

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

২০
X