স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের পর মুখ খুললেন আফ্রিদি

শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত
শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের (ডব্লিউসিএল) দ্বিতীয় সংস্করণে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচটি শেষ মুহূর্তে বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ম্যাচ বাতিলের পর একাধিক ভারতীয় খেলোয়াড়ের নাম সামনে এলেও শিখর ধাওয়ান ছাড়া কেউ আনুষ্ঠানিকভাবে না খেলার কারণ জানাননি। তবে ধাওয়ান বলেছেন, সাম্প্রতিক ‘ভূরাজনৈতিক’ পরিস্থিতির কারণে তিনি খেলছেন না।

ভারতীয় তারকারা মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করার পরও শেষ মুহূর্তে ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় বিস্মিত আফ্রিদি বললেন, ‘ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। একজন খেলোয়াড় তার দেশের প্রতিনিধি, অপমান নয়। যদি খেলতে না চায়, তাহলে আগে থেকেই জানানো উচিত ছিল। মাঠে অনুশীলন করেও ম্যাচ বাতিল— এটা ক্রিকেট নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে, বন্ধুত্ব গড়তে। কিন্তু মাঝে মধ্যে একটি পচা ডিম সবকিছু নষ্ট করে দেয়।’

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্র অনুযায়ী জানা যায়, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, যুবরাজ সিং, সুরেশ রায়না ও হরভজন সিং পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেন। এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই ম্যাচ ঘিরে ব্যাপক জনমত তৈরি হয়, যার প্রভাব পড়ে খেলা থেকেও।

অন্যদিকে, কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়— শহীদ আফ্রিদির উপস্থিতিই নাকি ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ বর্জনের কারণ। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘যদি জানতাম আমার কারণে ম্যাচ বন্ধ হচ্ছে, তাহলে মাঠেই যেতাম না। আমি তো ক্রিকেটের চেয়ে বড় কিছু নই। ক্রিকেটই সবচেয়ে বড়।’

পাকিস্তান চ্যাম্পিয়নস দলের মালিক কামিল খান নিশ্চিত করেছেন যে, ম্যাচটি বাতিল হলেও বাকি টুর্নামেন্ট চলবে নির্ধারিত সূচি অনুযায়ী।

তিনি জানান, ‘সেমিফাইনাল বা ফাইনালে যদি দুই দল মুখোমুখি হয়, তখন নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাতিল হওয়া ম্যাচের দুই পয়েন্ট আমরা পাচ্ছি নিয়ম অনুযায়ী।’

আফ্রিদি শেষ পর্যন্ত আহ্বান জানালেন খেলার মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার, ‘খেলাধুলা মানুষকে কাছে আনে। কিন্তু যখন রাজনীতি তাতে ঢুকে পড়ে, তখন দূরত্ব বাড়ে। আলোচনার দরজা খোলা না থাকলে সম্পর্ক কখনোই ভালো হবে না।’

এ ঘটনার পর লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে একে একে অনেকেই বিষয়টি নিয়ে মুখ খুলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X