স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনার পর যা বললেন আফ্রিদি

শহীদ আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত
শহীদ আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। শুক্রবার (১৭ অক্টোবর) পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের দাবি, এতে তাদের ৩ ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন। এই ঘটনার পর ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আফগানরা।

বিমান হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পর আফগানিস্তানকে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আফগানদের জন্য পাকিস্তানের দীর্ঘদিনের ত্যাগ ও সমর্থনের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লেখেন, ‘পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবেই দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য। ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখাশোনা করি।’

নিজের সেই পোস্টে তিনি আরও যোগ করেন, ‘তবু খুব দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এসব উপকার ভুলে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের সেনারা যথাযথ জবাব দিয়েছে। আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামী দেশ। সুতরাং আফগানিস্তান এমন কোনো দেশের হাতে যেন ব্যবহৃত না হয়, যে দেশ এরই মধ্যে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’

এ ঘটনায় উরগন জেলার তিনজন ক্রিকেটার কাবির, সিবগাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত হন। নিহত ক্রিকেটাররা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ গ্রামে ফেরার পর তারা এই বর্বর হামলার ‍শিকার হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১০

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১১

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

১২

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৩

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১৪

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৫

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৮

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৯

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

২০
X