বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দল ঘোষণার তারিখ জানালেন পাপন

নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত
নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত

অক্টোবরের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে পর্দা উঠছে বৈশ্বিক ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর বিশ্বকাপ ক্রিকেটের। সেই উপলক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামীকাল ৫ সেপ্টেম্বর আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার শেষ দিন বেঁধে দিয়েছিল। জানা গেছে, এদিনই আইসিসির কাছে ১৫ সদস্যের প্রাথমিক দল পাঠাবে বিসিবি।

আজ (সোমবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানান, 'আগামী ২৬ অথবা ২৭ তারিখ আমরা বিশ্বকাপের দল দিয়ে দেব। হয়তো ২৬ তারিখ দিয়ে দেব।'

আইসিসির নির্দেশনা অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে দলগুলোর জন্য।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘এখনকারটা দিতে হবে তাই দেওয়া। কিন্তু মেইন (প্রধান) দলটা আমরা ২৬ অথবা ২৭ তারিখ ঘোষণা করে দেব। তখন আপনারা সবাই জানবেন। আমার কাছে এখনকারটা দিতে হচ্ছে বলেই দেওয়া।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের দল ঘোষণার আগে ম্যানেজমেন্টের নজরে থাকবে ওই সিরিজও। পাপন বলেন, আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখব। এখানে অনেকে আছে যারা এই সিরিজে সুযোগ পাবে। এরপর আমরা দেখে বিশ্বকাপের জন্য বেস্ট পসিবল দলটাই ঘোষণা করব ২৬ তারিখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১০

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১১

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১২

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৩

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৪

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৫

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৭

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৮

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৯

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

২০
X