স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লিটনকে সুপারফোরে খেলানো নিয়ে জটিলতায় বিসিবি

লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত
লিটন কুমার দাস। ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের এই ধাপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। আর এই বড় দলগুলোর বিপক্ষে খেলতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের ডানহাতি ওপেনার লিটন কুমার দাস।

তবে লিটন পাকিস্তান গেলেও দলে থাকতে পারবেন কি না এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) করা নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর নির্দিষ্ট কোনো কারণ ব্যতীত স্কোয়াডে পরিবর্তন আনার অনুমতি নেই কোনো দলের। তবে চোট কিংবা নির্দিষ্ট কোনো কারণে স্কোয়াডের কোনো সদস্য ছিটকে গেলে তার পরিবর্তে অন্য একজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমতি আছে। এই সুবিধা নিয়েই লিটনের পরিবর্তে এনামুল হক বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাই লিটনকে এখন স্কোয়াডে নিতে হলে অন্য কোনো ক্রিকেটারকে বাদ দিতে হবে। কিন্তু কোনো কারণ ছাড়া কাউকে স্কোয়াড থেকে বাদ দিতে পারবে না। বাংলাদেশের ১৭ সদস্যের স্কোয়াডে যেহেতু কোনো চোট নেই, তাই লিটনের অন্তর্ভুক্তি নিয়ে শঙ্কা থাকছেই।

এ ধরনের আইনি জটিলতার কারণেই গ্রুপপর্ব থেকে ছিটকে যাওয়ার পরও লোকেশ রাহুলের পরিবর্তে কাউকে স্কোয়াডে নেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একই কারণে কুশল পেরেরা বিকল্প নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এর আগে এশিয়া কাপের শুরুতে জ্বর থাকার কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যাননি লিটন। এরপর অপেক্ষা করেও লিটনের অসুস্থতা না ঠিক হওয়ায় বিসিবি তার বদলি হিসেবে বিজয়কে উড়িয়ে নিয়ে যায় শ্রীলংকাতে। যদিও টাইগারদের দুই ম্যাচের কোনোটিতেই খেলেননি বিজয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

রিজার্ভ আরও বাড়ল

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১০

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১১

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

১২

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

১৩

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

১৪

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১৫

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১৬

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১৭

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৮

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৯

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

২০
X