স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:২২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচ বাকি থাকতেই ফাইনালে যুবা টাইগাররা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে বোলিং করে মাত্র ৮৯ রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দেয় আজিজুল হাকিম তামিমের দল। পরে ১৮.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

এ জয়ে চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচের আগেই ফাইনালে ওঠা নিশ্চিত হলো তাদের।

প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২২ ওভার ৩ বলে ৮৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নাথানিয়েল হ্লাবাঙ্গানা।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ৬ ওভারে ২৭ রানে নেন ৪টি উইকেট। সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম নেন ২টি করে উইকেট।

৯০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে রিফাত বেগ শূন্য রানে ফিরলেও অধিনায়ক তামিম ও অপর প্রান্তের ব্যাটাররা আর কোনো চাপ অনুভব করেননি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪৭ রানে অপরাজিত থাকেন। কালাম সিদ্দিকী ২০ রান করে আউট হন, আর রিজান হোসেন অপরাজিত থাকেন ২১ রানে।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এই জয় তাদের আবার জয়ের ধারায় ফেরাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১০

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১১

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১২

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৩

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৪

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৫

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৬

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৭

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৮

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৯

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

২০
X