কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০১:৩৬ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

টানা জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের হারারেতে চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই জয়ের পর ছন্দপতন ঘটল বাংলাদেশের যুবা দলের। সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৫ উইকেটে হেরে গেছে আজিজুল হাকিমের দল। এই হারের ফলে পয়েন্ট টেবিলেও এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে যায়। মাত্র ২২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ও রিজন হোসেন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। রিজন আউট হন ৩৮ বলে ১৭ রান করে। তবে আজিজুল হাফসেঞ্চুরি পূর্ণ করেন, ইনিংসে ৮১ বলে ৫৯ রান করেন তিনি।

তার বিদায়ের পর বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৫৮ রানের ব্যবধানে। শেষ দিকে একপ্রান্ত আগলে রেখে কালাম সিদ্দিকী ৬১ বলে ৪৯ রানে অপরাজিত থাকলেও দল ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় ১৭৫ রানে।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ পেসার আল ফাহাদ উইকেট এনে দেন। তবে এরপর প্রোটিয়া ব্যাটার মোহাম্মদ বুলবুলিয়া ও আরমান ম্যানাক মিলে গড়েন ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। বুলবুলিয়া করেন ৩৯ রান এবং ম্যানাক করেন দলের সর্বোচ্চ ৫৭ রান।

শেষ দিকে অধিনায়ক জ্যাসন রোলেস ৪৯ বলে ৪১ রানের ইনিংস খেলে দলের জয়ের পথ সহজ করে দেন। তাকে ফিরিয়ে দেন ফাহাদ। কিন্তু ভিহান প্রিটোরিয়াস ২২ বলে ২১ রানে অপরাজিত থেকে ৩৬.৫ ওভারেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন।

এই হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী ম্যাচ আগামীকাল জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। নিজেদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ হিসেবেই এটি দেখতে চাইবে আজিজুল হাকিমের দল।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৭৫/১০ (৪৪.৫ ওভারে) • আজিজুল হাকিম ৫৯, কালাম সিদ্দিকী ৪৯*, রিজন হোসেন ১৭ • রোলেস ৩/৩৫, মাজোলা ২/৩১ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ১৭৬/৫ (৩৬.৫ ওভারে) • ম্যানাক ৫৭, রোলেস ৪১, বুলবুলিয়া ৩৯ • ফাহাদ ৩/২৯, দেবা ১/১৮ ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১০

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১১

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১২

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৩

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৪

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৫

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৬

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৭

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১৮

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৯

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

২০
X