শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের ৫৪৬ রানে হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান। শুরু থেকে আফগানদের উপর যে দাপট ছিল টাইগারদের। শেষ পর্যন্ত সেই আধিপত্য ধরে রাখে লিটন দাসের দল। মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে সফরকারিদের বিপক্ষে ৫৪৬ রানে জয় পেয়েছে স্বাগতিকরা।

রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড বাংলাদেশ। আর সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড এটি। চতুর্থ দিনে তাসকিন আহমেদের দাপুটে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে মাত্র ১১৫ রান করে আফগানিস্তান (একজন রিটায়ার্ড আউট)। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে আফগানরা অলআউট হয় ১৪৬ রানে। আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা।

৬৬২ রানের টার্গেটে তৃতীয় দিনে দুই উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারিরা। এ ছাড়া তাসকিনের বলের আঘাতে ক্রিজ ছেড়ে ছিলেন আফগান অধিনায়ক। আর চতুর্থ দিনে দুই উইকেটে ৪৫ রান নিয়ে শুরু করে আফগানিস্তান।

দিনের দ্বিতীয় ওভারে নাসির জামালকে (৬) ফেরান এবাদত হোসেন। এরপর শরীফুল ইসলাম জোড়া আঘাত হানেন। আফসার জাজাই (৬) ও অধিনায়ক হাশমত উল্লাহ শাহীদির বদলি হিসেবে (কনকাসন সাব) ব্যাট করতে নামা বাহির শাহকে (৭) সাজঘরে ফেরান বাঁহাতি এই পেসার।

দ্বিতীয় ইনিংসে সর্ব্বোচ রান করা রহমত শাহকে আউট করেন তাসকিন। তিনি সর্ব্বোচ ৩০ রান করেন। দ্বিতীয় সর্ব্বোচ ১৮ রান করা করিম জানাত বোল্ড হন তাসকিনের গতির কাছে পরাস্ত হয়ে। জহির খান তাসকিনের বলে রিটায়ার্ড হার্ট হলে বাংলাদেশের রেকর্ড জয় নিশ্চিত হয়। তবে অল্পের জন্য ৫ উইকেট পাওয়া হলো না ডানহাতি এই ফাস্ট বোলারের।

বাংলাদেশের পক্ষে তাসকিন চারটি, শরিফুল তিনটি এবং এবাদত ও মিরাজ একটি করে উইকেট নেন। এ ম্যাচে জোড়া ইনিংসে শতক হাকানো নাজমুল হোসেন শান্ত হন ম্যাচ সেরা। আর বিশাল জয় অধিনায়কত্বের অভিষেক হলো লিটন কুমার দাসের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X