সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের হারিয়ে টাইগার যুবাদের শিরোপা জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল । ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল । ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে মাসখানেক আগে যুব সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল ছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। সেই ধারাবাহিকতাই বজায় রাখল তারা জিম্বাবুয়েতে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে, যেখানে প্রোটিয়া যুবাদের ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো আজিজুল হাকিম তামিমের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রানের শক্তপোক্ত সংগ্রহ গড়ে জুনিয়র টাইগাররা। ইনিংসের নায়ক ছিলেন রিজান হোসেন—অসাধারণ ব্যাটিংয়ে করেছেন ৯৫ রান, অল্পের জন্য হাতছাড়া হয়েছে সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকি, যার ব্যাটে আসে ৬৫ রান।

তবে শুরুর গল্পটা ছিল কিছুটা চাপে ফেলা। দুই ওপেনার জাওয়াদ আবরার (২১) ও রিফাত বেগ (১৬) ভালো সূচনা দিলেও বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক তামিমও ফিরেছেন মাত্র ৭ রানে। তখন ২৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। কিন্তু রিজান ও কালামের ১১৭ রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়।

২৭০ রানের টার্গেট তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকা উড়ন্ত শুরু করে। উদ্বোধনী জুটি ৫৯ রানে পৌঁছালেও ৪০ রান করা আদনান লেগেদিনের বিদায়ে গতি থেমে যায়। এরপর জুরিখ ফন শালভিক (১৯) দ্রুত ফিরলে চাপ বেড়ে যায় স্বাগতিকদের ওপর।

মাঝের ওভারে মোহাম্মদ বুলবুলিয়া (৩১) ও জেসন রোয়েলস (৩৫) কিছুটা লড়াই করলেও বাংলাদেশ বোলারদের শৃঙ্খলিত আক্রমণে টিকতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৮ ওভার ৪ বলে অলআউট হয় তারা, সংগ্রহ থামে ২৩৬ রানে।

অসাধারণ দলীয় প্রচেষ্টায় গড়া এই জয় শুধু শিরোপা নয়, অনূর্ধ্ব–১৯ দলের আত্মবিশ্বাসের ভান্ডারও ভরিয়ে দিলো। আন্তর্জাতিক অঙ্গনে জুনিয়র টাইগারদের জন্য এটি নিঃসন্দেহে আরও বড় সাফল্যের বার্তা বয়ে আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X