স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

হায়দার আলী। ‍ছবি : সংগৃহীত
হায়দার আলী। ‍ছবি : সংগৃহীত

মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসতে ব্যর্থ হওয়া হায়দার আলী আলোচনায় এসেছেন নারীঘটিত কেলেঙ্কারিতে। ইংল্যান্ডে গত মাসে অপরাধমূলক এক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

প্রায় এক মাস ধরে হায়দারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। ২০ আগস্ট পুলিশের কাছে তার হাজিরা দেওয়ার কথা থাকলেও আপাতত তাকে হাজিরা দিতে হচ্ছে না। জানা গেছে, হায়দার আলীর জামিন দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।

হায়দারের বিরুদ্ধে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পুলিশকে দেওয়া বিবৃতিতে নিজেকে নিরপরাধ দাবি করেন তিনি। হায়দারের পরিবারের তথ্য অনুযায়ী, তদন্ত কর্মকর্তাদের পাকিস্তানি ক্রিকেটার জানিয়েছেন যে তিনি (হায়দার) সেই নারীকে আগে থেকেই চিনতেন। সেই নারী হায়দারের বন্ধু। সেই নারী ও হায়দারের দেখা হয়েছিল ম্যানচেস্টারের এক হোটেলে।

পাকিস্তান শাহিনস ইংল্যান্ড সফরে কয়েক দিন আগে ৩টি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলেছে। ৫ আগস্ট শেষ হয়েছে পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফর। এই সিরিজেই হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে। স্পিটফায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের খেলোয়াড়দের ক্যান্টিন অফিস থেকে হায়দারকে কেন্ট পুলিশ তখন ধরে নিয়ে গিয়েছিল। এরপর পাকিস্তানি ক্রিকেটারকে ক্যান্টারবারি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।

উল্লেখ্য, বিপিএলে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস দলে ছিলেন হায়দার আলী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১০

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১১

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১২

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৩

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৪

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৫

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৬

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৭

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৯

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

২০
X