শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০৭ এএম
অনলাইন সংস্করণ

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের ফইনাল যেন পুরোপুরি লাল-সবুজের নিয়ন্ত্রণে। এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনাল মঞ্চে রোববার এক অনায়াস দিন কাটাল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ওভার থেকেই চাপ তৈরি করে শেষ বল পর্যন্ত আধিপত্য বজায়—পাকিস্তান শাহিন্সকে মাত্র ১২৫ রানে গুটিয়ে দিয়ে বোলিংয়ে একতরফা দাপট দেখাল তরুণ টাইগাররা।

ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উজ্জ্বল সন্ধ্যায় ফাইনাল মানে চাপ, ফাইনাল মানে শ্বাসরুদ্ধ উত্তেজনা—কিন্তু বাংলাদেশের বোলাররা যেন আরেক গল্প লিখতে এসেছিলেন। প্রথম বলেই রানআউট, প্রথম দুই ওভারের মধ্যে দুই উইকেট—শুরুতেই যে ধাক্কা, সেখান থেকে পাকিস্তান আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি।

ইনিংসের প্রথম ডেলিভারিতেই ওপেনার ইয়াসির খানকে দারুণ থ্রোয়ে রানআউট করেন আবদুল গাফফার সাকলাইন। এরপর মোহাম্মদ ফাইকের দ্বিতীয় বলেই বোল্ড—মাত্র ১.১ ওভারে পাকিস্তান ২–২।

ঘাজি ঘোরি ও মাজ সাদাকাত ২৩ রানের ছোট্ট জুটি গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। ঘোরিকে (৯) রাকিবুল হাসান ফিরিয়ে দেন, আর টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক সাদাকাতকে (২৩) থামান জিশান আলম।

সাত ওভার শেষে ৪৯–৪—শাহিনস তখন পুরোপুরি চাপে।

আরাফাত মিনহাস (২৫) ও অধিনায়ক ইরফান নিআজি কিছুটা লড়াই চালালেও সাকলাইন তাঁদের জুটি ভেঙে দিলে আবার ভাঙন নামে। এরপর রাকিবুলের ঘূর্ণিতে ইরফানও (৯) সাজঘরে ফেরেন।

সবচেয়ে বেশি প্রতিরোধ দেখান সাদ মাসুদ। তিন ছক্কা–তিন চারে ২৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, দলকে ১০০ পেরোতে সাহায্য করেন।

ইনিংসের শেষ দিকে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। শাহিদ আজিজকে (৯) এলবিডব্লিউ করে শুরু, এরপর পরপর ফেরান সাদ মাসুদ ও উবাইদ শাহকে—রিপন মণ্ডলের ৩ উইকেটেই পাকিস্তানের লোয়ার অর্ডার ভেঙে পড়ে।

শেষ বলে দানিয়াল রানআউট (২)—পুরো দল অলআউট ১২৫।

বাংলাদেশ ‘এ’ দলের সামনে এখন ফাইনাল জয়ের সুবর্ণ সুযোগ। ব্যাট হাতে স্বচ্ছন্দ ইনিংস খেলতে পারলে এই ম্যাচটিও দোহা সন্ধ্যায় স্মরণীয় হয়ে থাকবে লাল-সবুজের ক্রিকেটে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X