স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল মাতানো ক্রিকেটারকে ‘মুক্তি’ দিলেন আইপিএল খেলা ক্রিকেটার

লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন ওয়াহাব রিয়াজ।  ‍ছবি : সংগৃহীত
লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেলেন ওয়াহাব রিয়াজ। ‍ছবি : সংগৃহীত

বিপিএলের নিয়মিত মুখ পাকিস্তানের এক সময়কার তারকা ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। বিপিএলে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্সের দলে ছিলেন তিনি। শুধু বিপিএল নয়, খেলেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)। আর সেখানেই গড়েছিলেন লজ্জার এক রেকর্ড, যা থেকে মুক্তি পেলেন আজ।

পাকিস্তানি ক্রিকেটার ওয়াহাবের চার বছর আগের ম্যাচের সঙ্গে আজকে সিপিএলের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-সেন্ট লুসিয়া কিংসের ম্যাচটি একটি দিক থেকে মিলে গেছে। সেটিকে কাকতালীয় বললেও যেন কম বলা হবে। সে মিলটি হলো তারিখ।

বাংলাদেশ সময় আজ ভোরে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে মুখোমুখি হয় সেন্ট লুসিয়া কিংস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সেন্ট লুসিয়ার পক্ষে ৪ ওভারে ৬৩ রানে এক উইকেট নেন ওশানে থমাস। আইপিএলে রাজস্থান রয়্যালসের খেলা এই ক্রিকেটার আজ নিজের ক্যারিয়ারেই অন্যতম বাজে দিন পার করেছেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সেন্ট লুসিয়ার হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি এখন থমাসের দখলে। এর আগে এই বাজে রেকর্ডটি দখলে ছিল বিপিএল খেলা ওয়াহাবের। ২০২১ সালের ২৭ আগস্ট জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ৩ ওভারে ৬১ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি। থমাসের বাজে বোলিংয়ের কল্যাণে লজ্জার রেকর্ডের শীর্ষ থেকে মুক্তি পেলেন পাক তারকা।

থমাসের বাজে রেকর্ডের দিনে অবশ্য জয় পেয়েছে তার দল সেন্ট লুসিয়া কিংস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে সেন্ট লুসিয়া। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেন্ট লুসিয়া কিংসের আকিম আগুস্তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X