স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঝোড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ানে ঝলসে উঠেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। মাত্র ২৬ বলে দৃষ্টিনন্দন অর্ধশতক হাঁকিয়ে রাতটিকে নিজের করে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সে আশা পূরণ হলো না তার, সব আলো কাড়লেন টিম সাইফার্ট। নিউজিল্যান্ডের এই ব্যাটারের অপরাজিত ঝোড়ো সেঞ্চুরিতে সেন্ট লুসিয়া কিংস ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে।

প্রথমে ব্যাট করে ২০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ফ্যালকনস। ইনিংসের মাঝখানে নামা সাকিব ৫ চার ও ৫ ছক্কায় মাত্র ২৬ বলে করেন ৬১ রান। তার আগে ওপেনার আমির জানগুর ৫৬ রানের ইনিংস এবং শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেনের অপরাজিত ১৭ বলে ৩৮ রানে ভর করে স্বস্তির স্কোর পায় দলটি।

কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেন সাইফার্ট। ৫৩ বলে ১২৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচটা একাই শেষ করে দেন তিনি। তার ব্যাটে আসে ১০ চার আর ৯ ছক্কার বৃষ্টি। সঙ্গী হিসেবে জনসন চার্লস (৯ বলে ১৭) ও টিম ডেভিড (১৬ বলে ২৩) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।

ফ্যালকনসের বোলারদের ছিল অসহায় অবস্থা। সাকিবও বল হাতে দুই ওভারে খরচ করেন ৩২ রান। উসামা মির, সালমান ইরশাদ, ওডিয়ান স্মিথ ও জেডেন সিলস একটি করে উইকেট নিলেও সাইফার্টের আগ্রাসন থামাতে পারেননি কেউ।

শেষ পর্যন্ত ১৭.৫ ওভারেই ২০৬ রান তুলে জয় নিশ্চিত করে কিংস। সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়া স্বস্তি ম্লান করে দিয়ে সাইফার্টের ইনিংস রেকর্ড বইয়ে জায়গা করে নিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেরা খেলাগুলোর এক হিসেবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X