শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

নতুন আরও এক ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে নাম লেখালেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা সাকিবকে দেখা যাবে কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন টুর্নামেন্ট কানাডা সুপার সিক্সটি লিগে। ৮ অক্টোবর মাঠে গড়ানোর কথা রয়েছে এই টুর্নামেন্টের। মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলবেন তিনি।

অংশগ্রহণকারী ৬ দলের স্কোয়াড প্রকাশ করেছে কানাডা সুপার সিক্সটি লিগ কর্তৃপক্ষ, যেখানে রয়েছে সাকিবের নামও। বাংলাদেশের তারকা এই ক্রিকেটার বাদেও কানাডা সুপার সিক্সটি লিগ খেলবেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান, সিকান্দার রাজা, রহমানুল্লাহ গুরবাজের মতো খ্যাতনামা তারকারা।

নতুন এই টুর্নামেন্টে সাকিব সতীর্থ হিসেবে পাবেন জশ ব্রাউন, নিক হবসন, টম মুরস, ইসুরু উদানা, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকীদের।

অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই সাকিবের। আর তাই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই ব্যস্ত সময় পার করছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

কানাডা সুপার সিক্সটি লিগে মন্ট্রিয়েল টাইগার্স স্কোয়াড :সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং, পাডাম জোশি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X