মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি

বাংলাদেশের ম্যাচে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ম্যাচে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে এবার হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর এশিয়া কাপ। পাকিস্তান পর্ব শেষে এখন বাকি ম্যাচগুলো আয়োজিত হবে শ্রীলঙ্কার কলম্বোয়। তবে বাকি ম্যাচগুলো হবে কি না এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ পুরো কলোম্বো শহরে চলছে ভরা বর্ষার মৌসুম।

প্রবল বৃষ্টিপাতের কারণে এরইমাঝে শহরজুড়ে দেখা দিয়েছে বন্যা। এর মধ্যেই শ্রীলঙ্কার রাজধানীতেই হচ্ছে এশিয়া কাপের ফাইনালসহ হাইভোল্টেজ সব ম্যাচ। সুপার ফোরের লড়াইয়ে আজ কলম্বোতেই খেলতে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা। আবহাওয়া বার্তা অনুযায়ী, বৃষ্টিতে ভেসে যেতে পারে এশিয়া কাপের ম্যাচটি। আজ বিকাল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার।

সাধারণত আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কায় বর্ষাকাল চলে। এশিয়া কাপে এখন পর্যন্ত এখানে অনুষ্ঠিত সব ম্যাচেই ছিল বৃষ্টির হানা। দুই ম্যাচে ফলাফল এলেও একটি ম্যাচ পুরোপুরি ভেসে গিয়েছে বৃষ্টির কারণে। তবে সেই ম্যাচগুলো ছিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। যেখানে বৃষ্টির শঙ্কা আদতেই খানিক কম থাকে।

ক্রীড়া গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, ঝড়ও হতে পারে। 'ওয়েদার ডটকম'র বরাত দিয়ে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। বজ্রপাতসহ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪ কিলোমিটার। ম্যাচ শুরুর সময় আছে ৬৩ শতাংশ বৃষ্টির শঙ্কা। সন্ধ্যায় সেটা বেড়ে ৭৫ থেকে ৮৭ শতাংশ পর্যন্ত যেতে পারে।

এমন আবহাওয়ায় ভেস্তে যেতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ। ওয়ানডে ম্যাচে ফলাফল আসতে হলে খেলা হতে হয় ন্যূনতম ২০ ওভার করে। টানা বৃষ্টি থাকলে তেমনটা নাও হতে পারে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশকে তাই এই ম্যাচে খেলতে হবে বাড়তি সতর্কতা আর রানরেটের কথা মাথায় নিয়ে। আর যদি কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে ফাইনালে ওঠার পথটাও অনেকখানি বন্ধ হয়ে যাবে সাকিব আল হাসানের দলের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

১০

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

১১

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১২

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১৩

বান্দরবানে কমছে বন্যার পানি

১৪

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৫

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৬

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৭

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৮

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৯

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

২০
X