ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ । ছবি : সংগৃহীত
পরিবর্তন নিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ । ছবি : সংগৃহীত

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে সুপার ফোরের লড়াইয়ে দুপর সাড়ে তিনটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন পর্যন্ত টুর্নামেন্টের তিন ম্যাচে তিন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও সাকিব আল হাসানের দল পরিবর্তন নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। টিকে থাকার লড়াইয়ে ভালো কিছুই করতে চায় দলের খেলোয়াড়রা।

এখন পর্যন্ত টুর্নামেন্টের তিন ম্যাচে তিন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বেলা সাড়ে তিনটায় মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে এসেও দেখা যাবে পরিবর্তন। টিকে থাকার লড়াইয়ে ভালো কিছুই করতে চায় দলের খেলোয়াড়রা।

পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ ও নাঈম শেখ। মিরাজ আফগানদের বিপক্ষে সেঞ্চুরি করলেও বাবর আজমের দলের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি। এদিন মাত্র শূন্যরানেই আউট হন তিনি। নাঈম করেন ২০ রান। এদের মধ্যে ওপেনিং থেকে ডিমোশন হতে পারে মিরাজের, সুযোগ পেতে পারেন এনামুল হক বিজয়। এ ছাড়া ব্যর্থ নাঈমও বাদ পড়তে পারেন।

ডিমোশন পেয়ে মিরাজ চলে যেতে পারেন আট নম্বরে, ফলে দল থেকে বাদ পড়তে পারেন আফিফ হোসেন। ওয়ানডাউনে নামতে পারেন লিটন কুমার দাস, চারে তাওহীদ হৃদয়, পাঁচে সাকিব আল হাসান, ছয়ে মুশফিকুর রহিম ও সাতে শামিম পাটোয়ারি। এ ছাড়া কলম্বোর প্রেমাদাসার স্টেডিয়াম ঐতিহাসিকভাবেই স্পিনবান্ধব। একইসঙ্গে ব্যাটিং সহায়ক হিসেবেও বেশ নাম আছে এর। পিচের কথা মাথায় রেখে, দল সাজানোর ক্ষেত্রে । ফলে আটে দেখা যেতে পারে শেখ মেহেদীকে।

বলা যায়, পেসার হিসেবে নিশ্চিতভাবেই দলে থাকবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। তবে হাসানের পরিবর্তে আজ সুযোগ পেতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামিম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ/মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১১

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১২

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৩

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৪

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৫

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৬

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

১৭

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১৮

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১৯

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

২০
X