স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ২৫৮ রানের টার্গেট শ্রীলঙ্কার

সেদিরা সামারাবিক্রমা শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। ছবি : সংগৃহীত
সেদিরা সামারাবিক্রমা শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমার জোড়া ফিফটিতে বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে স্বাগতিকরা।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। হাসান মাহমুদ ও তাসকিনের দারুণ বোলিং সত্ত্বেও বাংলাদেশকে লড়াকু টার্গেট দিয়েছে লঙ্কান বাহিনী।

ইনিংস উদ্বোধন করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার করুনারত্নেকে ১৭ রানে আউট করেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে শরীফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ৪০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মেন্ডিস।

শ্রীলঙ্কার দলীয় ১৪৪ রানে চারিথ আশালঙ্কাকে অধিনায়ক সাকিবের ক্যাচ পরিণত করেন তাসকিন। এর ২২ রান পর লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে নিজের দ্বিতীয় শিকার বানান হাসান মাহমুদ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক শানাকাকে নিয়ে মহাগুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি গড়েন সামারাবিক্রমা। লঙ্কান দলপতি ২৮ রানে বোল্ড হন সেই হাসান মাহমুদের বলে। ওয়াল্লাগেকেও ৩ রানে রান আউট করেন এই পেসার। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন সামারাবিক্রমা । ৭২ বলে ৯৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের হয়ে তাসকিন হাসান মাহমুদ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া শরীফুল দুইটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১০

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১১

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১২

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৫

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

১৬

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

১৭

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

১৮

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

১৯

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X