স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৪৬ লাখ টাকায় কেনা হলো কলা! বিসিসিআইকে হাইকোর্টের আইনি নোটিশ

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

খেলোয়াড়দের জন্য একেবারে প্রয়োজনীয় এক খাবার কলা। সেটি কিনতে গিয়ে কলার বিল কত হতে পারে? ৫০০, ৫ হাজার বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা? কিন্তু উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকি দেখিয়েছে একেবারে ৩৫ লাখ রুপি (প্রায় ৪৬ লাখ টাকা)! হ্যাঁ, ভুল পড়েননি—কলার খাতেই লাখ লাখ উড়ে গেছে। আর এই অস্বাভাবিক খরচের অভিযোগেই উত্তরাখণ্ড হাইকোর্ট এবার বিসিসিআইকে জবাবদিহির নোটিশ ধরিয়ে দিয়েছে।

ভারতের উত্তরাখণ্ড হাইকোর্ট রাজে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ডের (সিএইউ) আর্থিক অনিয়মের অভিযোগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-কে নোটিশ জারি করেছে। অভিযোগ উঠেছে—খেলোয়াড়দের খাবারের নামে বিপুল অঙ্কের অর্থ গায়েব করা হয়েছে, যার মধ্যে শুধু কলার খরচ দেখানো হয়েছে প্রায় ৩৫ লাখ রুপি (প্রায় ৪৬ লাখ টাকা)।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিএইউর অডিট রিপোর্টে দাবি করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বরাদ্দ প্রায় ১২ কোটি রুপির (প্রায় ১৫.৮ কোটি টাকা) অপব্যবহার হয়েছে। অডিটে দেখা গেছে, শুধু ইভেন্ট ম্যানেজমেন্টের খরচ দেখানো হয়েছে ৬.৪ কোটি রুপি (৮.৪ কোটি টাকা) এবং টুর্নামেন্ট ও ট্রায়াল খাতে ব্যয় দেখানো হয়েছে ২৬.৩ কোটি রুপি (৩৪.৬ কোটি টাকা), যা আগের বছরের ২২.৩ কোটি রুপি (২৯.৩ কোটি টাকা) থেকে অনেক বেশি।

দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ একাধিক ব্যক্তি এ নিয়ে হাইকোর্টে রিট করেন। তাদের অভিযোগ, খাবারের নামে কোটির পর কোটি টাকা তোলা হলেও খেলোয়াড়রা সেসব সুবিধা কখনোই পাননি। এ নিয়ে হাইকোর্টে শুনানি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, এসব বিতর্কের মাঝেই বিসিসিআই তাদের আর্থিক শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। গত পাঁচ বছরে সংস্থাটির ব্যালেন্সে যোগ হয়েছে ১৪,৬২৭ কোটি রুপি (প্রায় ২০০০০ কোটি টাকা)। শুধু ২০২৪ অর্থবছরেই আয় বেড়েছে ৪,১৯৩ কোটি রুপি (প্রায় ৫.৫ হাজার কোটি টাকা)। ফলে বিসিসিআইয়ের ব্যাংক ব্যালেন্স দাঁড়িয়েছে ২০,৬৮৬ কোটি রুপি (প্রায় ২৭ হাজার কোটি টাকা)।

২০২৪ সালের বার্ষিক সাধারণ সভায় জমা দেওয়া হিসাবে জানানো হয়, ২০১৯ সালে বিসিসিআইর সাধারণ তহবিল ছিল ৩ হাজার ৯০৬ কোটি রুপি (প্রায় ৫১৬০ কোটি টাকা)। সেটি বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৮৮ কোটি রুপি (প্রায় ১০ হাজার কোটি টাকা)।

সব মিলিয়ে, বিসিসিআই যখন রেকর্ড আয়ের গর্ব করছে, তখন রাজ্য ক্রিকেট বোর্ডগুলোর আর্থিক স্বচ্ছতা নিয়ে এমন অভিযোগ ভারতীয় ক্রিকেট প্রশাসনে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X