স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ অফিসিয়ালই নারী

ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়ালই থাকছেন নারী। ‍ছবি : সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়ালই থাকছেন নারী। ‍ছবি : সংগৃহীত

নারী ক্রিকেটের অগ্রযাত্রায় নতুন মাইলফলকের ঘোষণা দিল আইসিসি। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্ব পাওয়া সবাই নারী। এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচ অফিসিয়ালই থাকছেন নারী।

আইসিসিরি ঐতিহাসিক এই পথচলার সঙ্গী থাকছেন বাংলাদেশেরও একজন। বিশ্বকাপের ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হবেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসে এর আগে সব নারী ম্যাচ অফিসিয়াল পরিচালনা করা হলেও এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে সেই ধারার সূচনা হচ্ছে।

নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এটি এক ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তার মতে, অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেলের অন্তর্ভুক্তি বিশ্বজুড়ে নারী ক্রিকেটের সফলতা অর্জনের পথ আরও প্রশস্ত করবে।

তিনি বলেন, ‘নারী ক্রিকেটের যাত্রায় এটি একটি দারুণ মুহূর্ত, যা আমরা আশা করি ভবিষ্যতে খেলাধুলার সব ক্ষেত্রেই পথপ্রদর্শক হবে। শুধু নারীদের নিয়ে গঠিত ম্যাচ অফিসিয়াল প্যানেল অন্তর্ভুক্ত করা এক বিশাল মাইলফলক। এটি আইসিসির নারী-পুরুষ সমতা অর্জনের প্রতি দৃঢ় অঙ্গীকারেরই একটি শক্তিশালী প্রতিচ্ছবি।’

উল্লেখ্য, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো অংশ নেবে আসন্ন এই বৈশ্বিক আসরে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X