স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সমালোচনায় বিসিসিআইয়ের কড়া জবাব

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ভারত। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে নির্ধারিত ম্যাচকে ঘিরে উঠেছে বিতর্ক ও সমালোচনার ঝড়। জম্মু-কাশ্মীরের পেহেলগামে এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে পাকিস্তানের বিপক্ষে খেলার বিরোধিতা করছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেক ভক্ত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের কোনো সিদ্ধান্ত একক নয়, বরং কেন্দ্রীয় সরকারের নীতির ওপর নির্ভরশীল।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। কেন্দ্রীয় সরকার যে নীতি নির্ধারণ করবে, সেটিই অনুসরণ করবে বোর্ড। সম্প্রতি যে নীতি কার্যকর হয়েছে, তার অধীনে বহুপাক্ষিক টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণে কোনো বাধা নেই—যদি সেই টুর্নামেন্টে ভারতের অনুকূলে না থাকা কোনো দেশ অংশ নেয়। তবে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।’

এশিয়া কাপকে বহুপাক্ষিক প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত করে তিনি আরও যোগ করেন, ‘আইসিসির আয়োজিত টুর্নামেন্টগুলোতে আমাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। তাই পাকিস্তানের বিপক্ষে খেলতে আমাদের কোনো বিকল্প নেই। এটা শুধু ক্রিকেট নয়, অন্য খেলাধুলার ক্ষেত্রেও প্রযোজ্য।’

সাইকিয়া সতর্ক করেন, যদি ভারত কোনো দেশকে অজুহাত দেখিয়ে আন্তর্জাতিক বহুপাক্ষিক ইভেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। এর ফলে শুধু ক্রিকেট নয়, অ্যাথলেটিক্সসহ অন্যান্য খেলাও ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণ টেনে তিনি বলেন, ‘ধরা যাক অ্যাথলেটিক্সে ভারতের তারকা নীরজ চোপড়া কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না, কারণ সেখানে শত্রু রাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী আছে। যদি সেই কারণে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা আসে, তবে সেটা দেশের খেলাধুলার জন্য ভয়াবহ হবে।’

তাই সরকারের নতুন নীতিকে তিনি ‘সুষম ও বাস্তবসম্মত’ উল্লেখ করে বলেন, ‘এ নীতিতে জাতীয় স্বার্থ যেমন রক্ষিত হয়েছে, তেমনি খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের পথও খোলা রাখা হয়েছে। বিসিসিআই আনন্দের সঙ্গেই এই নীতি অনুসরণ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X