স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে যা বললেন আকাশ চোপড়া

সাকিব আল হাসান ও আকাশ চোপড়া। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও আকাশ চোপড়া। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হংকং। টাইগারদের সেই ম্যাচের আগে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখছেন তিনি। একই সঙ্গে সাকিব আল হাসান, মিরাজকে নিয়েও মন্তব্য করেন এই ক্রিকেট বিশ্লেষক।

বেশ লম্বা সময় বাংলাদেশ ছিল স্পিননির্ভর দল। যদিও সম্প্রতি সেই ধারায় পরিবর্তন এসেছে। এখন পেসাররাই টাইগারদের বোলিংয়ের মূল ভরসা। আকাশ চোপড়া মনে করেন, সাকিব-মিরাজ না থাকায় বাংলাদেশের স্পিন বিভাগ পূর্বের তুলনায় কিছুটা দুর্বল।

তিনি বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো ফর্ম নিয়ে এশিয়া কাপে এসেছে। এর কারণ তাদের ফাস্ট বোলাররা, স্পিনাররা ততটা নয়। কারণ সাকিব চলে গেছে, তারপর মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়নি। সুতরাং, স্পিনে তাদের বৈচিত্র্য আছে, কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে।’

পঞ্চপাণ্ডবের পর সেই মানের ক্রিকেটার আর বের না হওয়ায় কিছুটা বিস্মিত আকাশ চোপড়া। একই সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব নিয়েও মন্তব্য করেন তিনি।

আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ দলে সাকিব, মুশফিকের মতো কিছু গুণী ক্রিকেটার ছিল, কিন্তু তাদের পরে যারা উঠে এসেছে তাদের সুযোগটা কাজে লাগানোর কথা ছিল, যা ঘটেনি। এটাই সমস্যার একটা বড় অংশ। আপনি আশা করেন যে দলটি আসলে বড় হবে। কিন্তু দলটি ততটা বড় হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১০

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১১

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১২

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৩

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৪

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৬

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৭

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৮

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

২০
X