স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিসিআই নির্বাচনের তারিখ ঘোষণা

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বহুল প্রতীক্ষিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) বসছে আগামী ২৮ সেপ্টেম্বর। মুম্বাইয়ের বোর্ড সদর দপ্তরে সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে এ সভা, যার মূল এজেন্ডা নির্বাচন।

বোর্ডের সাধারণ সম্পাদক দেবজিত সাইকিয়ার পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে ভোট হবে ওই দিন। একই সঙ্গে গঠিত হবে বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিল, আইপিএল ও নারী আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে বোর্ডের সাধারণ পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে দুজন প্রতিনিধি যুক্ত হবেন।

প্রথম মেয়াদ শেষ না হওয়ায় সেক্রেটারি সাইকিয়া, কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া (ছত্তিশগড়) এবং যুগ্ম সম্পাদক রোহান গউন্স দেসাই (গোয়া) পদে বহাল থাকার সম্ভাবনা প্রবল। তবে সভাপতি ও সহ-সভাপতি পদ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি রাজীব শুক্লা আলোচনায় আছেন অন্য গুরুত্বপূর্ণ পদে, যেমন আইপিএল চেয়ারম্যান হিসেবে। এরই মধ্যে সাবেক সভাপতি রজার বিনি বয়সসীমা (৭০ বছর) অতিক্রম করায় পদ ছাড়তে হয়েছে তাঁকে। ফলে নতুন সভাপতি নির্বাচন নিয়েই এখন সবচেয়ে বেশি কৌতূহল ক্রিকেট মহলে।

বর্তমান আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ ছিলেন। পরপর ছয় বছর দায়িত্ব পালনের কারণে সংবিধান অনুযায়ী তাঁর তিন বছরের ‘কুলিং-অফ’ বাধ্যতামূলক। তবে বিতর্ক আছে—আইপিএল চেয়ারম্যান পদটি আদৌ বোর্ডের পদাধিকারী হিসেবে গণ্য হবে কি না। যদি না হয়, ধুমল আরও কিছুদিন বহাল থাকতে পারেন।

সব মিলিয়ে এই নির্বাচনই নির্ধারণ করবে আগামী তিন বছর ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব। যদিও ছয় মাসের মধ্যে আসতে পারে নতুন স্পোর্টস বিল, যা কার্যকর হলে আবারও নতুন নির্বাচনের ডাক দিতে হতে পারে বোর্ডকে। আপাতত তবে লোধা কমিটির সুপ্রিম কোর্ট অনুমোদিত সংবিধান মেনেই এগোচ্ছে বিসিসিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১০

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১১

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১২

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৩

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৪

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৫

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৬

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৭

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৮

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

২০
X